পরিবহণ শ্রমিকদের সড়ক অবরোধে অচল বাংলাদেশ
ঢাকা: আশঙ্কা ছিলই সেটাই বাস্তবে দেখা যাচ্ছে৷ পরিবহণ শ্রমিকদের ডারা ৪৮ ঘণ্টার কর্মবিরতি কার্যত ধর্মঘটের আকার নিয়ে ফেলেছে৷ বাংলাদেশ জুড়ে এই অচলাবস্থায় দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা৷ কর্মবিরতি পালন করতে গিয়ে বিক্ষিপ্ত সংঘর্ষ ছড়াতে শুরু করেছে৷
জাতীয় সংসদে সদ্য পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন ২০১৮’-এর কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন পরিবহণ শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানী সহ সারাদেশের মানুষ। এদিকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, এই মুহূর্তে সড়ক পরিবহন আইন পরিবর্তনের কোনও সুযোগ নেই৷ অন্যদিকে পরিবহণ শ্রমিকরাও অনড় আইন পরিবর্তনের জন্য৷ আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে আইনের সংশোধনী না হলে ধর্মঘটে অচল করা হবে দেশ৷
গত ২৯ জুলাই বেপরোয়া বাসের চাপায় ঢাকার বিমানবন্দর সড়কে দুই পড়ুয়ার মৃত্যুর পর আন্দোলনে নামে ছাত্রছাত্রীরা। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়ে। টানা কয়েকদিন বাংলাদেশের অভ্যন্তরীণ পরিবহণ ব্যবস্থা ছিল বিপর্যস্ত৷ বিশ্বজুড়ে ছড়ায় সেই আন্দোলনের খবর৷ এর ফলে গত ১৯ সেপ্টেম্বর সরকার পরিবহণ সংক্রান্ত আইন পাশ করায়৷
এতে বলা হয়েছে- সড়কে নিয়ম ভঙ্গে এ আইনে সাজা বাড়ানো হয়েছে। বেপরোয়া গাড়ি চালিয়ে প্রাণহানি ঘটানোর সাজা তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে। হতাহত ব্যক্তি ও তার পরিবারকে পাঁচ লাখ টাকা জরিমানা দিতে হবে দায়ী গাড়ির চালক ও মালিককে। লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে জেল-জরিমানা বেড়েছে। বেড়েছে ফিটনেসবিহীন গাড়ি চলাচলের সাজাও। চালক ও তার সহকারীর শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
পরিবহন শ্রমিকরা এসব কঠোর বিধানের বিরোধী। তাদের দাবি, সড়ক দুর্ঘটনার মামলা জামিনযোগ্য করতে হবে। শ্রমিককে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া যাবে না। সড়ক দুর্ঘটনা তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখতে হবে। চালকের লাইসেন্স প্রাপ্তির শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী করতে হবে। অতিরিক্ত পণ্য বহনের জরিমানা কমানো ও শাস্তি বাতিল করতে হবে। সড়কে পুলিশের হয়রানি বন্ধ করতে হবে।
The post পরিবহণ শ্রমিকদের সড়ক অবরোধে অচল বাংলাদেশ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Ay4SGh
via IFTTT
Comments
Post a Comment