পুলিশ মেমোরিয়াল ইস্যুতে কংগ্রেসকে বিঁধলেন মোদী

নয়া দিল্লি: রাফায়েল নিয়ে মোদী রাহুল তরজা অব্যাহত৷ তাই মধ্যে ফের কংগ্রেস সভাপতিকে বিঁধলেন প্রধানমন্ত্রী৷ প্রশ্ন তুললেন কেন স্বাধীনতার ৭০ বছর পরও নিহত পুলিশ কর্মীদের শ্রদ্ধা জানাতে তৈরি হয়নি পুলিশ মেমোরিয়াল ও মিউজিয়াম৷ এর জন্য তিনি দায়ী করেন কংগ্রেস সরকারকে৷

রবিবার জাতীয় পুলিশ দিবস৷ এদিন লালকেল্লা থেকে নিহত পুলিশ কর্মীদের শ্রদ্ধা নিবেদনে পুলিশ মেমোরিয়াল ও মিউজিয়ামের উদ্বাধন করেন প্রধানমন্ত্রী৷ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কংগ্রেসকে কটাক্ষের সুরে বলেন, ‘‘পুলিশ মেমোরিয়ালের উদ্বোধন করে আমি গর্বিত৷ কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন না তুলে উপায় নেই৷ কেন স্বাধীনতার পর ৭০ বছরেরও বেশি সময় লাগল এই মেমোরিয়াল তৈরি হতে৷ আগের সরকারের ইচ্ছা ও উদ্যোগ থাকলে বহু আগেই তৈরি হয়ে যেত এই মেমোরিয়ান ও মিউজিয়াম৷’’

আরও পড়ুন: উৎসব শেষে অস্ত্রপুজো বিশ্বহিন্দু পরিষদের

রাফালে ঝর সামলাতে নাজেহাল অবস্থা বিজেপির৷ একের পর এক অভিযোগ সামলাতে বিরোধীদের আক্রমণকেই সেরা অস্ত্র বলে মনে করছে গেরুয়া শিবির৷ পাঁচ রাজ্যে ভোটের আগে তাই পড়ে পাওয়া চৌদ্দ আনার মত পুলিশ মেমোরিয়াল ইস্যুতেও কংগ্রেসকে নিশানা করতে ছাড়ছে না মোদী শাহ জুটি৷

পুলিশ মেমোরিয়াল ও মিউজিয়ামের উদ্বোধনের পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী ১৯৫৯-এক বারত চীন যুদ্ধে নিহত ১০ বীর জওয়ানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷

The post পুলিশ মেমোরিয়াল ইস্যুতে কংগ্রেসকে বিঁধলেন মোদী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ySGE7p
via IFTTT

Comments