মোদীর নামাঙ্কিত জামা বেঁচে গঙ্গা পরিস্কার করবে বিজেপি

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসিয়াল মোবাইল অ্যাপ্লিকেশন ‘নমো অ্যাপে’যোগ হল নয়া ফিচারস৷ যেখানে গ্রাহকরা কিনতে পারবেন একাধিক পণ্যসামগ্রী৷ যার মধ্যে থাকছে টি-শার্ট, মাগ, কাপ, নোটবুক সহ অন্যান্য সামগ্রী৷

বিজেপির ন্যাশানাল ইনর্ফমেশন অ্যান্ড টেকনোলজি ইন-চার্জ অমিত মালভিয়া সংবাদ সংস্থাকে জানান, ‘যুব সম্প্রদায়ের পছন্দকে গুরুত্ব দিয়েই ডিজাইন করা হয়েছে পণ্যসামগ্রীগুলি৷ বিক্রিত পণ্যসামগ্রীর মুনাফা জমা হবে ক্লিন গঙ্গা ফান্ডে৷’

ইতিমধ্যেই ১০ মিলিয়ন সাবসক্রাইবার রয়েছে ‘নমো অ্যাপে’৷ ২০১৫ সালে অ্যাপটিকে লঞ্চ করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ যেখান থেকে সাধারণ মানুষ নিত্যনতুন আপডেট এবং প্রধানমন্ত্রীর থেকে সরাসরি ম্যাসেজ, ই-মেলে যোগাযোগের করার সুযোগ পাবেন৷ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিক্রিয়া আদান-প্রদান ছাড়াও মোদীর চিন্তাভাবনা ও পরিকল্পনা সম্পর্কে আঁচ করতে পারবেন সাধারণ মানুষ৷ পড়তে পারবেন মোদীর লেখা ব্লগও৷

নমো অ্যাপের মাধ্যমে তথ্য পাচার হচ্ছে বিদেশে৷ বেশ কিছুদিন আগে এমনই অভিযোগ উঠেছিল অ্যাপটির বিরুদ্ধে৷ তবে, সেই সব অভিযোগ এখন অতীত৷ পুরোটাই ঝেড়ে ফেলে নতুন উদ্যোগে সরকার বেশ কয়েকটি নয়া ফিচার যোগ করল অ্যাপটিতে৷ বিভিন্ন সময়ে রাজনৈতিক হাতিয়ার হিসেবেও ব্যবহার করা হয়েছে অ্যাপটিকে৷ জানতে চাওয়া হয়েছে সাধারণ মানুষের প্রতিক্রিয়াও৷ তবে, এবারের নতুন উদ্যোগটি কীভাবে গ্রহণ করবে সাধারণ মানুষ, সেটাই দেখার বিষয়৷

The post মোদীর নামাঙ্কিত জামা বেঁচে গঙ্গা পরিস্কার করবে বিজেপি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2D1qVav
via IFTTT

Comments