মমতার ‘বাংলা’ নিয়ে প্রশ্ন তুলল মোদীর সরকার

কলকাতা: ফের মোদী-মমতা সংঘাত৷ এবার মমতার ‘বাংলা’ নিয়ে শুরু হয়েছে সংঘাত৷ লোকসভা ভোটের আগে এই সংঘাত মোদী-মমতার লড়াইয়ে নতুন মাত্রা যোগ করতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

যদিও প্রশাসনিক সূত্র বলছে, এই সংঘাত নতুন নয়৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান পশ্চিমবঙ্গের নাম বদল করতে৷ তাঁর ইচ্ছে এখন থেকে ‘বাংলা’ নামেই চিনুক এই রাজ্যকে৷

আরও পড়ুন: কাউন্ট ডাউন শুরু! ৩৪৯ দিন পরেই যে শারদোৎসব

কিন্তু সেই উদ্যোগ বারেবারে বাধা পাচ্ছে কেন্দ্রের মোদী সরকারের জন্য৷ নবান্নর একটি সূত্র জানাচ্ছে, প্রথমে ঠিক হয়েছিল, রাজ্যের নাম তিনটি ভাষায় তিন রকম হবে৷ বাংলায় ‘বাংলা’৷ ইংরেজিতে ‘বেঙ্গল’ ও হিন্দিতে হবে বঙ্গাল৷ সেই মতো বিধানসভায় প্রস্তাব পাস করে তা পাঠিয়ে দেয় স্বরাষ্ট্রমন্ত্রকে৷

প্রশাসনের এক শীর্ষ কর্তার কথায়, শুরুতেই আপত্তি তোলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ রাজনাথ সিংয়ের মন্ত্রক থেকে জানানো হয়, তিনটি ভাষাতেই এক ধরনের নাম নির্ধারণ করতে৷ কেন্দ্রের সেই প্রস্তাব মেনে নেয় মমতার সরকার৷ এর পর ঠিক হয় রাজ্যের নাম হবে ‘বাংলা’৷ বাংলা, ইংরেজি ও হিন্দি তিনটি ভাষাতেই তা হবে৷ সেই প্রস্তাবও বিধানসভায় পাস করানো হয়৷ তার পর তা আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠানো হয়৷

আরও পড়ুন: বছরে মাত্র একদিন খোলা হয় এই মন্দিরের দরজা

তার পর কেটে গিয়েছে দীর্ঘদিন৷ কিন্তু কোনও জবাব মেলেনি মোদী সরকারের কাছ থেকে৷ ফলে রাজ্যের প্রশাসনিক মহলে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ রাজ্যের তরফে এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি পাঠানো হয়৷ সেই চিঠিরও জবাব মেলেনি বলে খবর৷

তবে নয়াদিল্লির একটি সূত্র থেকে জানা গিয়েছে, এবার ‘বাংলা’ নাম নিয়েই ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ আদৌ পশ্চিমবঙ্গের নাম বাংলা করা উচিত কি না, সেই প্রশ্নই তুলছে কেন্দ্রীয় সরকার৷

আরও পড়ুন: আইফেল টাওয়ারের থেকেও উঁচু রেলসেতু বানাচ্ছে ভারত

কেন এমন প্রশ্ন তোলা হচ্ছে কেন্দ্রের তরফে? নয়াদিল্লির সূত্রের খবর, বাংলাদেশ ও বাংলার মধ্যে মিল রয়েছে৷ বাংলাদেশ আমাদের পাশের রাজ্য৷ সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে বিড়ম্বনা তৈরি হতে পারে৷ বিতর্কের সূত্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে৷

তাতে ভারতের বিদেশ নীতির উপর প্রভাব পড়তে পারে৷ এমনকী বাংলাদেশের সঙ্গে ভারতের সৌর্হাদ্যপূর্ণ সম্পর্কেও প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে৷ তাই কেন্দ্রীয় মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাব পাঠিয়েছে বিদেশ মন্ত্রকের কাছে৷ আপাতত সুষমা স্বরাজের মন্ত্রকই গোটা বিষয়টি খতিয়ে দেখবে৷

আরও পড়ুন: দশমীতে বাংলায় বিজয়ার শুভেচ্ছা রাষ্ট্রপতির

নয়াদিল্লির ওই সূত্রের দাবি, বিষয়টি কার্যত বিশবাঁও জলে রয়েছে৷ কারণ, বিদেশ মন্ত্রক যদি অনুমোদন দেয়৷ তার পর তা মন্ত্রিসভায় পাস করাতে হবে৷ তৈরি হবে নাম সংশোধনী বিল৷ সেই বিল পেশ করা হবে সংসদে৷ সংসদের অনুমোদন মিললে তবেই পশ্চিমবঙ্গের নাম হবে ‘বাংলা’৷

আরও পড়ুন: FEROCIOUS Friday! বিধ্বংসী কোলাপে বিপর্যস্ত গোটা দেশ

The post মমতার ‘বাংলা’ নিয়ে প্রশ্ন তুলল মোদীর সরকার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PEv6ff
via IFTTT

Comments