কোরিয়াকে ছিটকে দিয়ে সেমিফাইনালে ভারত

মাসকাট: ওমান, পাকিস্তান ও জাপানের বিরুদ্ধে দাপুটে জয় এবং মালয়েশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র’এর ফলে ভারত আগেই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছিল৷ লিগের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কার্যত নিশ্চিত করে ফেলল ভারতীয় হকি দল৷

ভারতের হয়ে দুরন্ত হ্যাটট্রিক করেন হরমনপ্রীত সিং৷ প্রথম কোয়ার্টারে একটি এবং শেষ কোয়ার্টারে জোড়া গোল করেন তিনি৷ প্রথম কোয়ার্টারে ভারতের অপর গোলটি করেন গুর্জন্ত সিং৷ দ্বিতীয় কোয়ার্টারে কোরিয়ার হয়ে ব্যবধান কমান লি সিউং-ইল৷

বিস্তারিত আসছে…

The post কোরিয়াকে ছিটকে দিয়ে সেমিফাইনালে ভারত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2yx7frq
via IFTTT

Comments