পানীয় জলের হাহাকার শহরে, ক্ষোভের মুখে তৃণমূল কাউন্সিলর
স্টাফ রিপোর্টার, কোচবিহার: পানীয় জলের দাবিতে পথে নামলেন নাগরিকরা৷ পানীয় জলের দাবী এ শহরে দীর্ঘদিনের৷ কিন্তু কোনও সমাধান হয়নি এতদিন৷ তাই কোচবিহার শহরের আট নম্বর ওয়ার্ডে পানীয় জলের দাবীতে পথ অবরোধ করলেন স্থানীয়রা।
মঙ্গলবার তাঁরা সকাল সাড়ে নটা থেকে প্রায় বেলা ১১টা পর্যন্ত পথ অবরোধ চালান৷ পরে অবশ্য স্থানীয় কাউন্সিলরের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তাঁরা। এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘ সময় ধরে এই এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে৷ বারে বারে পৌরসভাকে জানানো হলেও কোন সমস্যার সমাধান হয়নি।

তাঁদের দাবি গত তিন দিন ধরে জল পুরোপুরি বন্ধ। তাই জলের দাবিতে এই পথ অবরোধ। অবরোধের খবর পেয়ে সেখানে যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর অর্চনা ওঝা৷ কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ শুরু হয়৷
পরে সাত দিনের মধ্যে নতুন পাম্প বসানোর কাজ শুরুর প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন বাসিন্দারা। এদিন স্থানীয় বাসিন্দা নন্দলাল গুপ্তা বলেন, দীর্ঘদিন থেকেই জলের সমস্যা রয়েছে এখানে৷ অনেকবার পৌরসভাকে জানানো হয়েছে৷ গত তিন দিন থেকে কল দিয়ে জল পড়ছে না। তাই বাধ্য হয়েই পথ অবরোধে নেমেছেন তাঁরা৷

কোচবিহার পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্চনা ওঝা সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন৷ কাউন্সিলরের দাবি এই ওয়ার্ডের একমাত্র জলের পাম্পটি খারাপ হয়ে পড়ে রয়েছে৷ তাই সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছে৷ তবে এই সমস্যা মেটাতে আগামী সাত দিনের মধ্যে নতুন পাম্প বসানোর কাজ শুরু করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷
The post পানীয় জলের হাহাকার শহরে, ক্ষোভের মুখে তৃণমূল কাউন্সিলর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2q8bvZS
via IFTTT
Comments
Post a Comment