‘সবথেকে নির্ভরযোগ্য বন্ধু’ বলে মোদীকে সম্বোধন করলেন জাপানের প্রধানমন্ত্রী

টোকিও: দুদিনের সফরে জাপানে হাজির ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ উষ্ণ অভ্যর্ত্থনায় শুরু হয় দুই দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পর্ব৷ ভারতের পক্ষ থেকে উপহার স্বরূপ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের হাতে তুলে দেন হাতে তৈরি ২টি পাথরের বাটি তুলে দেন মোদী৷ চা পর্বের মধ্যে দিয়েই শুরু হয় আলোচনার পর্বও৷ আর শুরুতেই মোদীকে নির্ভরযোগ্য বন্ধু বলে সম্বোধন করলেন৷

শিনজো আবে এও জানান, ভারতের ‘আউটস্ট্যান্ডিং’ নেতা হিসেবেও মোদীর নাম বলেন তিনি৷ একইসঙ্গে জাপান-ভারতের সুসম্পর্কের কথাও তুলে ধরেন তিনি৷ সেই সঙ্গে, নিরাপত্তা, বিনিয়োগ, তথ্য প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, পর্যটনের মতো বিভিন্ন সেক্টরে দুই দেশের সহযোগিতার বিষয়েও আলোকপাত করেন তিনি৷

পড়ুন: রাশিয়া এফেক্ট, প্রজাতন্ত্র দিবসের আমন্ত্রণ ফেরালেন ট্রাম্প

প্রসঙ্গত, এই নিয়ে ১২বার দেখা করলেন তিনি৷ প্রধানমন্ত্রীর পদে থাকাকালীন প্রথম তিনি দেখা করেছিলেন ২০১৪ সালের সেপ্টেম্বরে৷ দুই প্রধানমন্ত্রীর বৈঠকে প্রধান আলোচ্য বিষয় হিসেবে আঞ্চলিক নিরাপত্তা থেকে প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় জায়গা পেতে পারে বলে জানা যায়৷

পাশাপাশি ভারত-জাপান সম্পর্ক কি করে আরও দৃঢ় করা যায় সেই নিয়েও আলোচনা চলতে পারে তাঁদের মধ্যে৷ দুদিনের এই সামিটের প্রথমদিন রবিবার মূল অ্যাজেন্ডা হিসেবে প্রতিরক্ষা জায়গা করে নেবে বলে মনে করা হচ্ছে৷

বৈঠকের পরে তাঁরা হোটেলে মধ্যাহ্নভোজন শেষে পরবর্তী পূর্ব নির্ধারিত কাজগুলি করবেন৷ তালিকায় রয়েছে দুই প্রধানমন্ত্রীর প্রাইভেট ডিনার এবং ট্রেনে করে টোকিও সফরও৷

The post ‘সবথেকে নির্ভরযোগ্য বন্ধু’ বলে মোদীকে সম্বোধন করলেন জাপানের প্রধানমন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2O7McRa
via IFTTT

Comments