একশো দিনের কাজে তৈরি হচ্ছে পানের বরোজ

স্টাফ রিপোর্টার, তমলুক: একশো দিনের কাজে সারা দেশের নিরিখে সাফল্য এসেছে বহুবার৷ আর সেই সাফল্যকে ধরে রাখতে তৎপর বাংলার সরকার৷ তাই একশো দিনের কাজে গতি আনতে নতুন করে নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের আধিকারিকদের৷

আরও পড়ুন: গ্রাম বাংলায় মমতার ঘর ভাঙিয়ে শক্তি বাড়াল মোদীর দল

আরও পড়ুন: কালীপুজোর আয়োজন ঘিরে ধুন্ধুমার ক্যানিংয়ে

নির্দেশ এসেছে পূর্ব মেদিনীপুর প্রশাসনের আধিকারিকদের কাছেও৷ সেই নির্দেশ মেনে কাজও শুরু করেছেন জেলা প্রশাসনের আধিকারিকরা৷ আগে ১০০ দিনের প্রকল্পের মাধ্যমে পুকুর খনন, রাস্তা সংস্কার, চারাগাছ লাগানো, খাল খনন থেকে একাধিক কাজ করা হত। এবার চাষিদের পানের বরোজ তৈরি করে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: দিল্লির ‘মসনদে’ বসেই বাঙালি ‘খেদালেন’ এই বাঙালি

আরও পড়ুন: মেয়ে কার, জানালেন তসলিমা

নন্দীগ্রাম-১ ব্লকের ৩৮৫ জন চাষির নতুন পানের বরোজ বানিয়ে দেওয়া হচ্ছে। পানের উৎপাদন বৃদ্ধি করার জন্য এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। নন্দীগ্রাম-১ ব্লকের বিডিও সুব্রত মল্লিক জানান, এক একটি বরোজ তৈরির জন্য প্রায় ১ লক্ষ ২২ হাজার টাকা খরচ হচ্ছে। এলাকার মানুষদের কাজ দেওয়ার জন্য ১০০ দিনের প্রকল্পের মাধ্যমে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: বিকৃত যৌনাচারের অভিযোগে গ্রেফতার প্রৌঢ়

আরও পড়ুন: তৃণমূলের মূল ও যুবর দ্বন্দ্বে উত্তপ্ত ক্যানিং

The post একশো দিনের কাজে তৈরি হচ্ছে পানের বরোজ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ObVSdg
via IFTTT

Comments