৩৫ হাজার কোটি খরচে দেশের রেল ব্যবস্থার ভোল বদলাবে মোদী সরকার

রামেশ্বরম: সারা দেশ জুড়ে জালের ন্যায় ছড়িয়ে রয়েছে রেল ব্যবস্থা৷ আর, সেই সমস্ত রেললাইনগুলিরই বৈদ্যুতীকরণ করা হবে৷ এমনই জানান রেলওয়ে বোর্ডের সদস্য ঘনশ্যাম সিং৷ তিনি জানাচ্ছেন, বৈদ্যুতিন শক্তি অনেক বেশি সস্তা৷ বেশ কিছু রুটে ডিজেল ব্যবহার করার ফলে বার্ষিকভাবে রেল ১৩,৫০০ কোটি টাকা লাঘব করেছে৷ বৈদ্যুতীকরণের এই পরিকল্পনার জন্য বরাদ্দ করা হয়েছে ৩৫,০০০ কোটি টাকা৷

সিং যোগ করেন, স্বদেশজাত উৎসকে ব্যবহার করে দেশের সমস্ত রেল ব্যবস্থার বৈদ্যুতীকরণ করা হোক৷ এমনই স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী এবং রেলমন্ত্রী পিয়ুস গোয়েল৷

তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘রামেশ্বরম-মাদুরাই সেকশনকে বৈদুতীকরণের পরিকল্পনা করছি৷ যেখানে ১৬১ কিমি বৈদ্যুতীকরণের জন্য খরচ পড়বে ১৫৮ কোটি টাকা৷’ আরও একটি বৈদ্যুতিন কান্টিলিভার ব্রিজ তৈরির কথা ভাবা হচ্ছে৷ কিন্তু, সেটি তৈরির জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন৷ সেজন্যই রেলমন্ত্রক প্রথমে পুরনো ব্রিজটির বৈদ্যুতীকরণের সিদ্ধান্ত নিয়েছে৷ বৈদ্যুতীকরণের এই নয়া সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট আশাবাদী রেল কর্তৃপক্ষ৷

অন্যদিকে, যাত্রা ও যাত্রীদের কথা মাথায় রেখেই রেলমন্ত্রক নিয়ে চলেছে একাধিক উদ্যোগ৷ যেখানে রেল কামরার আধুনিকীকরণ থেকে শুরু করে টিকিট বুকিং সমস্তটাই রয়েছে৷ যাত্রাপথকে আরামদায়ক বানাতে পরিকল্পনায় ফাঁক রাখেনি রেলকর্তারা৷ দিনের পর দিন ক্রমান্বয়ে বেড়েছে প্রযুক্তির ব্যবহার৷ আর, এই প্রযুক্তির দৌলতেই যাত্রীরা একটি মাত্র ক্লিকেই রেলে যাত্রাকালীন হাতে পেয়েছেন নিজের পছন্দের খাবার৷ তাই সবমিলিয়ে বলা যায়, রেল দফতরের নয়া পরিকল্পনার সঠিক বাস্তবায়ন অনেকাংশে বাড়াবে রেলের বার্ষিক লভ্যাংশকে৷

The post ৩৫ হাজার কোটি খরচে দেশের রেল ব্যবস্থার ভোল বদলাবে মোদী সরকার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2RcLR1E
via IFTTT

Comments