পিএসজি’র মান বাঁচালেন ডি মারিয়া
প্যারিস: মারিও রুইয়ের হঠকারীতা ও শেষ মুহূর্তে ডি মারিয়ার অনবদ্য গোলে মান বাঁচল প্যারিস সাঁ জা’র৷ ঘরের মাঠে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ-সি’র ম্যাচে নাপোলির মুখোমুখি হয়েছিল ফ্রেঞ্চ জায়ান্টরা৷ দুই অর্ধে দু’বার পিছিয়ে পড়েও কোনও রকমে ম্যাচ ড্র করতে সক্ষম হয় পিএসজি৷ ম্যাচ নিস্পত্তি হয় ২-২ গোলের সমতায়৷
প্রথমার্ধে লরেঞ্জোর গোলে ম্যাচে এগিয়ে যায় নাপোলি৷ দ্বিতীয়ার্ধে মারিও রুইয়ের আত্মঘাতী গোল সমতায় ফেরায় পিএসজি’কে৷ মার্টেন্স পুনরায় ইতালিয়ান দলটিকে এগিয়ে দিলেও ম্যাচের একেবারে শেষ লগ্নে ডি মারিয়া প্যারিসের হয়ে সমতাসূচক গোল করেন৷ নেইমার নজরকাড়া ফুটবল খেললেও গোল পাননি নাপোলির বিরুদ্ধে৷ ফলে চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ান দলের বিরুদ্ধে জিততে না পারার মিথ এবারও ভাঙতে ব্যর্থ হয় পিএসজি৷
১৯৯৪-৯৫ মরশুমের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দুই লেগেই এসি মিলানের কাছে পরাজিত হয়েছিল পিএসজি৷ পরে ২০০০-০১ মরশুমের গ্রুপ ম্যাচের দুই লেগেই মিলানের সঙ্গে ড্র করেছিল ফরাসি ক্লাবটি৷ এবার সুযোগ ছিল নাপোলিকে ঘরের মাঠে হারানোর৷ সেই লক্ষ্যেই মাঠে নেমেছিলেন নেইমাররা৷ তবে ইতালিয়ান ক্লাবটির আগ্রাসী ফুটবলের সামনে আধিপত্য দেখানো সম্ভব হয়নি প্যারিস সাঁ জা’র৷
ম্যাচের ২৯ মিনিটে নাপোলির হয়ে প্রথম গোল করেন লরেঞ্জো৷ প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে তারা৷ ৬১ মিনিটে মারিও রুইয়ের আত্মঘাতী গোলে ১-১ সমতায় ফেরে পিএসজি৷ ৭৭ মিনিটে মার্টেন্সের গোলে পুনরায় ২-১ গোলে এগিয়ে যায় নাপোলি৷ ইনজুরি টাইমে (৯০+৩) ডি মারিয়ার গোলে স্বস্তির নিঃশ্বাস ফেলে প্যারিস সাঁ জা৷
The post পিএসজি’র মান বাঁচালেন ডি মারিয়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2O4MVTe
via IFTTT
Comments
Post a Comment