আইন এনে রাম মন্দির তৈরির দাবি জানালেন মোহন ভাগবত
নাগপুর: রাম মন্দির তৈরির দাবি আরও জোরালো হল আরএসএসের তরফ। নতুন উপযুক্ত আইন তৈরি করে রাম মন্দির তৈরি করা হোক বলে দাবি জানালেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
বৃহস্পতিবার নাগপুরে বিজয় দশমী উপলক্ষভে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ”রাম জন্মভূমি নিয়ে আন্দোলনের অংশীদার হিসেবে আমরা চাই রাম জন্মভূমিতে দ্রুত মন্দির তৈরি হোক। দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হোক। আইন তৈরি করে হোক মন্দির।”
তাঁর দাবি, জাতীয় স্বার্থের কথা না ভেবে সাম্প্রদায়িক রাজনীতি করা হচ্ছে, আর স্বার্থপরের মত কাজ করা হচ্ছে। তাঁর মতে, রাম মন্দির তৈরি করে আদতে দেশের ঐক্যের বার্তা দেওয়া হবে।
এছাড়া এদিনের বক্তব্যে ‘আর্বান নক্সাল’ প্রসঙ্গেও কথা বলেন তিনি।
এদিকে, এবার রাম মন্দির গঠনে অর্ডিন্যান্স জারির দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ৷ বিশ্ব হিন্দু পরিষদের উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি বৈঠকে বসে কিছুদিন আগে৷ বৈঠক শেষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে একটি স্মারকলিপি দিয়ে আসেন তারা৷
বৈঠক শেষে প্রাক্তন সাংসদ রাম বিলাস বেদান্তি সাংবাদিকদের জানান, সরকারের উচিত আইন পাশ করে রামমন্দির নির্মাণের পথ প্রশস্ত করা৷ দরকার পড়লে শীতকালীন অধিবেশনে অর্ডিন্যান্স আনুক৷ লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই রামমন্দির নির্মাণের দাবি জোরালো করছে বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু সংগঠনগুলি৷
The post আইন এনে রাম মন্দির তৈরির দাবি জানালেন মোহন ভাগবত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PHduiN
via IFTTT
Comments
Post a Comment