বিশ্বের বৃহত্তম বার্ন হাসপাতাল এবার বাংলাদেশে

ঢাকা:  বাড়িটা সবমিলে ১৮ তলা৷ এতে রয়েছে ৫০০ শয্যার৷ বাংলাদেশ সরকারের দাবি, এবার থেকে তাদের দেশেই রয়েছে অগ্নিকাণ্ডের জেরে পুড়ে যাওয়া মানুষের চিকিৎসার জন্য দুনিয়ার সর্ববৃহৎ হাসপাতাল৷ জাতীয় নির্বাচনের আগে এটাই বড়সড় চমক ক্ষমতাসীন আওয়ামী লীগের৷ বুধবার উদ্বোধন করা হল ‘শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’৷ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ঢাকার চানখাঁরপুলে ৯১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়ে বিশ্বের সর্ববৃহৎ অত্যাধুনিক এই বার্ন হাসপাতাল। এখানে আগুনে পোড়াসহ বিভিন্নভাবে দগ্ধদের চিকিৎসা করা হবে৷ বলা হয়েছে, এই পদক্ষেপ চিকিৎসা ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছে৷ হাসপাতালের চিফ কো অর্ডিনেটর হলে ডা. সামন্ত লাল সেন৷ তিনি তথা বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক৷ উদ্বোধনের পর তিনি জানান, এই ইনস্টিটিউট থেকে রোগীদের সর্বোত্তম চিকিৎসা দেয়া হবে।

৫০টি ইনসেনটিভ কেয়ার ইউনিট এবং ১২টি অপারেশন থিয়েটার থাকবে। এমনই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ৷

The post বিশ্বের বৃহত্তম বার্ন হাসপাতাল এবার বাংলাদেশে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2CBBdxh
via IFTTT

Comments