হিব্রু বাইবেলের জাল পাণ্ডুলিপি ঘিরে তোলপাড় দুনিয়া
ওয়াশিংটন: লোকে দেখে বলবে কী ! সেটাই এখন বড় কথা৷ তবে হই হই পড়েছে৷
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জাদুঘরে হিব্রু ভাষায় লেখা বাইবেলের আদি পাণ্ডুলিপির ৫টি খণ্ড জাল প্রমাণিত হওয়ায় সেগুলো সরিয়ে নেয়া হয়েছে। এই হিব্রু বাইবেলের পাণ্ডুলিপির আদি নিদর্শন ধরা হয় ডেড সি স্ক্রল-কে। এতদিন এর জাল খণ্ডগুলোই প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল ওয়াশিংটন ডিসির বাইবেল জাদুঘরে। এমনই জানাচ্ছে বিবিসি৷
আদি হিব্রু বাইবেলের ১৬টি খণ্ড ছিল ওয়াশিংটনের বাইবেল জাদুঘরের কাছে। এর মধ্যে ৫টি খণ্ড পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল জার্মানিতে। জাদুঘর কর্তৃপক্ষ বলেছে, কিছু অসঙ্গতি ধরা পড়েছে।জানা গিয়েছে, ৫০ কোটি মার্কিন ডলার ব্যয় করে ২০১৭ সালে এই বাইবেল জাদুঘরটি চালু করেন একজন খৃষ্টান এবং ধনকুবের স্টিভ গ্রিন। এখানেই ছিল হিব্রু বাইবেলের পান্ডুলিপি৷
বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, হিব্রু বাইবেলের প্রথম খণ্ডের খোঁজ মিলেছিল ১৯৪৭ সালে মরু সাগর( ডেড সি) তীরে কামরান নামের পাহাড়ি মরু এলাকার গুহায়৷ এক মেষ পালক বালক ভেড়া চড়াতে গিয়ে পাণ্ডুলিপিটি পেয়েছিল।পরে সেটা একজনকে বিক্রি করে ওই মেষ পালকের পরিবার৷ শেষে এই পাণ্ডুলিপি খৃষ্টান ধর্মযাজকের হাতে যায়। রিপোর্টে বলা হয়েছে, আমেরিকান স্কুল অব রিসার্চের গবেষক ড: ট্রেভর এই পাণ্ডুলিপির গুরুত্ব বুঝতে পারেন৷
ওয়াশিংটনের বাইবেল জাদুঘরে এই হিব্রু বাইবেলের যে ১৬টি পাণ্ডুলিপি ছিল, সেগুলোর মধ্যে ১৩টি খণ্ড পড়ার পর বাইবেলের পণ্ডিতরা কয়েকটি জাল বলে সন্দেহ করেন। এর পরে ৫টি খণ্ড জার্মানিতে পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় ৫টি পাণ্ডুলিপি জাল বলে ধরা পড়ে।
The post হিব্রু বাইবেলের জাল পাণ্ডুলিপি ঘিরে তোলপাড় দুনিয়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2yrVP8c
via IFTTT
Comments
Post a Comment