বড়সড় সাফল্য! বৃহস্পতিবার সকালে খতম এক মুজাহিদিন জঙ্গি
শ্রীনগর: ফের সাফল্য৷ পুলিশ এবং নিরাপত্তা রক্ষীদের যৌথ অভিযানে খতম হল এক তেহরিক-উল-মুজাহিদিন সংগঠনের জঙ্গি৷ বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামাতে খতম হয় সে৷ অন্যদিকে, ফতেহ কাদাল এলাকায় তল্লাসি অভিযানের সময় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ যায় এক পুলিশকর্মীর৷ প্যারামিলিটারি ফোর্সের দুই আধিকারিক আহত হন৷
জানা যায়, ওই এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে নামার পর জঙ্গি ভিতর থেকে গুলি করতে শুরু করে৷ প্রত্যুত্তর দেয় পুলিশও৷ সেই সংঘর্ষেই নিহত হন এক পুলিশ আধিকারিক৷
পড়ুন: আজানের সময় ভজন বন্ধ করা হয় ভারতের এই এলাকায়
এদিকে বৃহস্পতিবার পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড হামলা করায় একাদশ শ্রেণির এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে৷ দু সপ্তাহ আগেই দক্ষিণ কাশ্মীরের এই পড়ুয়া সন্ত্রাসবাদী সংগঠনে নাম লেখায়৷ বুধবার, উত্তর কাশ্মীরের পট্টন এলাকায় ডেপুটি সুপারিন্টেডেন্ট অব পুলিশ সহ তিন পুলিশকে টার্গেট করে গ্রেনেড ছোঁড়ায় তাকে গ্রেফতার করা হয়৷
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম ফয়জান মাজিদ ভাট৷ অন্যান্যদের সঙ্গে সে একটি গাড়িতে সপর করছিল৷ বারামুলার পট্টন এলাকায় পুলিশের একটি দল তাদের গাড়ি থামালে গ্রেনেড ছুঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা৷ অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়ে যায় ফয়জন মাজিদ৷
The post বড়সড় সাফল্য! বৃহস্পতিবার সকালে খতম এক মুজাহিদিন জঙ্গি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2NMBTBC
via IFTTT
Comments
Post a Comment