দিঘায় বেড়াতে এসে মৃত পর্যটক

স্টাফ রিপোর্টার, দিঘা: সমুদ্র সৈকতে বেড়ানোর সময় আচমকাই মৃত্যু হল এক পর্যটকের৷ সকাল সাড়ে ছটা নাগাদ পুলিশ হলিডে হোমের ঘাটে পড়ে থাকতে দেখা যায় এক ব্যক্তিকে৷ তিনি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তখন৷

টহলরত পুলিশ ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তড়ঘড়ি দিঘা হাসপাতালে ভরতি করে৷ তবে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলে হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে৷

গতকাল সন্ধ্যায় প্রতিবেশীদের সঙ্গে বেড়াতে এসেছিলেন বছর ৫০য়ের পতিত পাবন মণ্ডল৷ ।আজ মর্নিং ওয়ার্ক করতে একাই বেরোন তিনি৷ তারপরই এই ঘটনা ঘটে। তিনি নদিয়া জেলার তেহট্ট থানা এলাকার ধরপাড়ার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর৷ তাঁর পরিবারকে খবর দিয়েছে পুলিশ৷

দিঘা থানার ওসি বাসুকি বন্দ্যোপাধ্যায় জানান, শুক্রবার সকালে এক ব্যক্তিকে অসুস্থ হয়ে সমুদ্র পাড়ে পড়ে থাকতে দেখে পুলিশ উদ্ধার করে৷ তাঁকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে বলে চিকিৎসকরা জানিয়েছেন। ময়না তদন্তের পরেই দেহ পরিবারে হাতে তুলে দেওয়া হবে।

The post দিঘায় বেড়াতে এসে মৃত পর্যটক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2yAxtcp
via IFTTT

Comments