হাফসেঞ্চুরি করে দূর্ভাগ্যের শিকার মনোজ
নয়াদিল্লি: বিজয় হাজারে ট্রফির ছন্দ দেওধর ট্রফিতেও ধরে রাখলেন মনোজ তিওয়ারি৷ ইন্ডিয়া-বি দলের হয়ে ‘এ’ দলের বিরুদ্ধে অনবদ্য হাফসেঞ্চুরি করেন বাংলা অধিনায়ক৷ হনুমা বিহারীর সঙ্গে ৯৯ রানের পার্টনারশিপ গড়ে দলকে বড় রানের ভিতে বসিয়ে দিলেও দূর্ভাগ্যজনক রানআউট হয়ে সাজঘরে ফিরতে হয় বাংলা অধিনায়ককে৷
ঘাসের আস্তরণ থাকলেও শুকনো ও শক্ত বাইশগজে রান তোলার পর্যাপ্ত সুযোগ রয়েছে বুঝেই ফিরোজ শাহ কোটলায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইন্ডিয়া-বি দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার৷ শুরুটা ভালো হয়নি তাদের৷ ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় মাত্র ২ রান করে মহম্মদ সিরাজের বলে করুণ নায়ারের হাতে ধরা পড়েন৷
দলনায়ক শ্রেয়সকে সঙ্গে নিয়ে প্রাথমিক বিপর্যয় রোধ করেন অপর ওপেনার মায়াঙ্ক আগরওয়াল৷ দ্বিতীয় উইকেটের জুটিতে দু’জনে যোগ করেন ৫৯ রান৷ বাড়তি আগ্রাসী হতে গিয়ে মায়াঙ্ক ক্রুণাল পান্ডিয়ার বলে বোল্ড হয়ে বসেন৷ সাজঘরে ফেরার আগে ৭টি বাউন্ডারির সাহায্যে ৪৭ বলে ৪৬ রান করেন তিনি৷
সেট হয়ে যাওয়া শ্রেয়সকে ফিরিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন৷ আইয়ার ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৪১ রান করেন৷ ইন্ডিয়া-বি ৯৫ রানে ৩ উইকেট হারানোর পর ক্রিজে আসেন তিওয়ারি৷ হনুমা বিহারীর সঙ্গে জুটি বেঁধে দলকে ১৯৪ রান পর্যন্ত টেনে নিয়ে যান তিনি৷
ইতিমধ্যে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিওয়ারি৷ ব্যক্তিগত ৫২ রানের মাথায় নন স্ট্রাইকার এন্ড থেকে সিঙ্গলস নেওয়ার তাড়ায় রানআউট হয়ে বসেন মনোজ৷ ৫৮ বলের ইনিংসে বাংলা অধিনায়ক মাত্র একটি চার মারলেও অশ্বিন ও পান্ডিয়াকে একবার করে গ্যালারিতে ফেলেন৷
The post হাফসেঞ্চুরি করে দূর্ভাগ্যের শিকার মনোজ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2yV5J1K
via IFTTT
Comments
Post a Comment