এয়ারস্ট্রাইকে মৃত্যু হয়েছে বাঙালি জিহাদি সিদ্ধার্থ ধরের: রিপোর্ট
দামাস্কাস: সিরিয়ায় এয়ারস্ট্রাইকে মৃত্যু হয়েছে জন্মসূত্রে বাঙালি আইএস জঙ্গি সিদ্ধার্থ ধরের। ‘জিহাদি সিড’ বা আবু রুমায়শাহ নামে পরিচিত ছিল এই জঙ্গি। চলতি বছরের জানুয়ারিতেই তাকে গ্লোবাল টেররিস্টের তকমা দেয় আমেরিকা।
আড়াই বছর আগে এই বাঙালি আইএস জঙ্গির পাঁচ বন্দিকে নির্মম ভাবে হত্যার একটি ভি়ডিও প্রকাশ পেয়েছিল। জন্মসূত্রে বাঙালি হলেও সিদ্ধার্থ ব্রিটিশ নাগরিক ছিল। বাবা-মা, দুই বোনের সঙ্গে উত্তর লন্ডনের পামার্স গ্রিন এলাকায় থাকত সে।
ব্রিটিশ অফিসার চার্লস লিস্টার ট্যুইটারে সিদ্ধার্থের মৃত্যুর খবর প্রকাশ করেন। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ব্রিটিশ গোয়েন্দারা। তবে লন্ডনের এক কট্টরপন্থী ইসলাম শিক্ষক যিনি এক সময় সিদ্ধার্থের খুব ঘনিষ্ঠ ছিলেন, সেই আনজেম চৌধরিও একই সঙ্গে সিদ্ধার্থের মৃত্যুর খবর স্বীকার করেছে। অভিযানে সম্ভবত মারা গিয়েছে সিদ্ধার্থের স্ত্রী-সন্তানেরাও।
জানা যায়, আইশা তারিকের প্রেমে পড়েই সিদ্ধার্থ ধর্ম বদলেছিল। পরে তাদের বিয়ে হয়। যদিও সিদ্ধার্থের প্রতিবেশীরা জানিয়েছিলেন, তুরস্কের বেশ কিছু অভিবাসী পরিবারের সঙ্গে মিশে কট্টরপন্থার দিকে ঝোঁকে সে। বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে তাকে একাধিক বার গ্রেফতারও করে লন্ডন পুলিশ। ২০১৪ সালে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে প্যারিস হয়ে সিরিয়া পালায় সে। সিরিয়ায় থাকাকালীন এক হাতে রাইফেল আর অন্য হাতে এক সদ্যোজাত সন্তানের ছবিও পোস্ট করেছিল সিদ্ধার্থ।
নিহাদ বরকত নামে এক ইয়াজিদি তরুণীকে আইএস অপহরণ করেছিল। পরে সেখান থেকে মুক্তি পাওয়ার পর সে জানায় সিদ্ধার্থ ধর নামে এক জঙ্গি তাকে অপহরণ করেছিল। সেই সময়ই এই জঙ্গির নাম প্রকাশ্যে আসে। মোসুলেই ঘাঁটি ছিল এই জঙ্গির। তাকে ‘নিউ জিহাদি জন’ হিসেবে উল্লেখ করা হয়। ক্রমশ আইএসের সিনিয়র কমান্ডার হয়ে ওঠে সে।
ব্রিটিশ জঙ্গি সংগঠন আল-মুহাজিরনের অন্যতম শীর্ষনেতা ছিল সিদ্ধার্থ। পরে ২০১৫ তে আইএস জঙ্গিনেতা মহম্মদ এমওয়াজির মৃত্যুর পর সিনিয়র কমান্ডার হয় সে।
The post এয়ারস্ট্রাইকে মৃত্যু হয়েছে বাঙালি জিহাদি সিদ্ধার্থ ধরের: রিপোর্ট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2D6YFn6
via IFTTT
Comments
Post a Comment