উৎসব শেষে অস্ত্রপুজো বিশ্বহিন্দু পরিষদের
শেখর দুবে, কলকাতা: মা দুর্গার অস্ত্র হাতে মহিষাসুরমর্দিনী রূপকে সামনে রেখেই দুর্গাপুজোর শেষে রাজ্যজুড়ে অস্ত্র পুজো করল বিশ্বহিন্দু ও শাখা সংগঠন বজরং দল। হাওড়ার ফুলেশ্বর শ্রী দুর্গা সেবাশ্রম, ব্রহ্মপুর ভারতমাতার মন্দির সহ রাজ্যের একাধিক জায়গায় শুক্রবার ও শনিবার অস্ত্র পুজোর আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ।

রাজ্যের একাধিক জায়গাতে অস্ত্রবিহীন মা দুর্গার আরাধনা করে সাম্প্রদায়িক সম্প্রতির বার্তা দিয়েছে বেশ কিছু পুজো কমিটি। রাজ্য সরকারের প্রচ্ছন্ন মদতেই অস্ত্রবিহীন দুর্গার অবতারণা বলে সাধারণ মানুষের একাংশ সোশ্যাল মিডিয়াতে মত প্রকাশ করেছেন। একেবারে উল্টো পথে হেঁটে পুজো শেষে অস্ত্র পুজো করে সরকারকে পাল্টা বার্তা দিল বিশ্বহিন্দু পরিষদ বলেই মত বিশেষজ্ঞমহলের।
পড়ুন: জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর
দুর্গাপুজোর শেষে অস্ত্রপুজো নিয়ে বিশ্বহিন্দুপরিষদের পূর্বাঞ্চলের প্রধান শচীন্দ্রনাথ সিংহ বলেন, “বিজয়া দশমীর দিন সারাভারতবর্ষে অস্ত্রপুজো হয়। ফুল, সিঁদুর দিয়ে অস্ত্রপুজো হয়। আমরাও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে অস্ত্রপুজো করেছি। বড় পুজোমন্ডপগুলিতে আমরা পুজোর শেষে শস্ত্রপূজন করেছি। আমি নিজে ফুলেশ্বরে ছিলাম।”

হঠাৎ অস্ত্রপুজো কেন? এই প্রশ্নের উত্তরে বিশ্বহিন্দুপরিষদের পূর্বাঞ্চল শাখার প্রধান জানান, “হঠাৎ নয়, এটা আমাদের প্রাচীন রীতি। অশুভশক্তির বিনাশের জন্য আমাদের মা দুর্গা দশপ্রহরণধারিনী হয়েছিলেন। তাই অন্যায় ধ্বংস করে ন্যায় প্রতিষ্ঠার প্রতীকস্বরূপ আমরা অস্ত্র পুজো করি।”
পড়ুন: শ্যামা পুজোর প্রস্তুতি শুরু, খুঁটি পুজোয় মাতল জলপাইগুড়ি
এবারে অনেক পুজো মন্ডপে মা দুর্গার হাতে অস্ত্র ছিল না। যেখানে পুজো কমিটিগুলি সম্প্রীতির বার্তা দিতে অস্ত্রছাড়াই মা দুর্গার আরাধনা করেছেন সেখানে আপনাদের এই অস্ত্রপুজো কতটা যুক্তিযুক্ত? এই প্রশ্নের জবাবে শচীনবাবু বলেন, “দেখুন এটা মেকি ধর্মনিরপেক্ষতা। এটা আমাদের পক্ষে চরম ক্ষতিকারক। সরকারের কাছ থেকে টাকা পেয়েই এসব করা হয়েছে। হিন্দু পরম্পরাকে ধ্বংসের চেষ্টা করা হচ্ছে। ”

পাশাপাশি বিশ্বহিন্দুপরিষদের এই শীর্ষনেতা আরও বলেন, “আগের বছর এই অস্ত্রপুজো নিয়ে বিতর্ক তৈরি হওয়াতে আমরা হাইকোর্টে গিয়েছিলাম। হাইকোর্ট জানিয়ে দিয়েছে শস্ত্রপুজোর মধ্যে আপত্তির কিছু নেই। ভারতের সেনাবাহিনীও এই দিন অস্ত্রপুজো করে।”
The post উৎসব শেষে অস্ত্রপুজো বিশ্বহিন্দু পরিষদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PHryJi
via IFTTT
Comments
Post a Comment