বছরের শেষে খুলতে পারে পুড়ে যাওয়া বাগরি মার্কেট
সোয়েতা ভট্টাচার্য, কলকাতা- বাগরি মার্কেটে ফায়র ফাইটিং ও ইলেকট্রিক তার সারাইয়ের কাজ শুরু করা হয়েছে৷ জানা যাচ্ছে এবছরের শেষের দিকে ফের খুলতে পারে বাগরি মার্কেট৷ নিয়ম মেলে ফায়ার ফাইটিং সিস্টেমের ব্যবস্থারব কাজ শেষ হলেই দমকল আর পুলিশের অনুমতি নিতে সুবিধে হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা৷ যথেষ্ট জল স্টোরেজের ব্যবস্থা,হাই প্রেশার পাম্প ও ফায়ার আলার্মের ব্যবস্থার দিকেই মুলত নজর দেওয়া হচ্ছে৷
বাজার কমিটির এক সদস্য জানান,” আমাদের যে ভাবে অগ্নিনির্বাপন ব্যবস্থা করার কথা বলেছে দমকল সেই বিশয়গুনো কে মাথায় রেখেই কাজ এহিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে৷” তবে মার্কেটের এক ব্যবসায়ী জানান,” মার্কেট বন্ধ থাকায় খুবই অসুবিধের মধ্যে পরেছি৷ কবে ক্রেতাদেক মুক দেখব সেই আশায় বসে আছি৷”
বছরের শেষে এই কাজ সম্পুর্ন হয়ে আদৌ বাজার খুলবে কি না সেই নিয়ে সংশয় প্রকাশ করে ব্যবসায়ীদের একাংশ৷ তাদের কথায় কি ভাবে এত সরকারি পদ্ধতি শেষ করে এবছরেই বাগরি খোলা সম্ভব হবে৷ কয়েকজন ব্যবসায়ী আবার এই ঢিলেমির জন্য সরকারের গাফিলতি কে দায়ি করেছে৷ তবে কমিটির এক সদস্য বলেন,”আমরা প্রসাশনের কাজে সন্তুষ্ট৷ বিদ্যুত সংযোগ ও অগ্নি নির্বাপনের ব্যবস্থা খতিয়ে দেখে এবছরেই বাগরি আবার নতুন জিবন পাবে বলে আমরা আশাবাদী৷”

দমকলের এক আধীকারিক বলেন,”আমরা যথাযথ চেষ্টা চালাচ্ছি যাতে বাগরি ফের নিজের স্বাভাবিক ছন্দেম তারাতারি ফিরে আসে৷ তবে এই কাজের ক্ষেত্রে তরিঘরি করে কাজ করা ঠিক হবে না৷ যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় ভবিষ্যতে সেই বিষয়টাও মাথায় রাখতে হবে৷” সেপ্টেমবর মাসে বাগরি মার্কেটে অগ্নিকান্ডের জেরে ২০০টি দোকান পুরে ছাই হয়ে যায়৷ তার পর থেকেই মার্কেটটি দন্ধ রাখা হয়েছে৷ এই মার্কেটে দোকানের সংখ্যা প্রায় ১০০০ হবে৷
প্রান হানি না হলেও বিপুল পরিমানে জিনীশপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে৷ তার পাশাপাশী ব্যবসায়ীদের দোকান এতদিন বন্ধ থাকায় তাদের ব্যবসায় খুব ক্ষতি হচ্ছে বলেও জানান ব্যবসায়ীরা৷ ঘটনার সময় এই বাজারের একাধিক ব্যবসায়ী যতটা সম্ভব নিজেদের জিনীশ বাঁচানোর চেষ্টা করেছে৷
সেই দিনের স্মৃতি মনে করে এক ব্যবসায়ী বলেন,”সেইদিনের কথা মনে পরলে এখনও রাতে ঘুমোতে সমস্যা হয়৷ নিমেশের মধ্যে আমাদের বেঁচে থাকার রসদ সেই দিন আগুনে পুরে ছাই হয়ে যেতে দেখেছি আমরা৷ আবার মার্কেট খোলার কথা শুরু হতেই নতুন জীবন ফিরে পাব বলে মনে হচ্ছে৷” আরও একজন ব্যবসায়ী বলেন ,”এই ঘটনার পর আমরা এবছর কেনও উৎসব পালন করতে পারছিনা৷ কবে মার্কেট আবার ছন্দে ফিরবে এই দুশ্চিন্তা আমাকে ও আমার পরিবার কে তারা করছে৷” তবে এবছরের শেষে মার্কেট খোলার যে সম্ভাবনা দেখা দিচ্ছে সেই দিকেই তাকিয়ে বাগরির ব্যবসায়ীরা৷
The post বছরের শেষে খুলতে পারে পুড়ে যাওয়া বাগরি মার্কেট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PVSzsF
via IFTTT
Comments
Post a Comment