পুলিশের ওপর গ্রেনেড হামলায় গ্রেফতার জঙ্গিদলে যোগ দেওয়া ছাত্র

শ্রীনগর: পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড হামলা করায় একাদশ শ্রেণির এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে৷ দু সপ্তাহ আগেই দক্ষিণ কাশ্মীরের এই পড়ুয়া সন্ত্রাসবাদী সংগঠনে নাম লেখায়৷ বুধবার, উত্তর কাশ্মীরের পট্টন এলাকায় ডেপুটি সুপারিন্টেডেন্ট অব পুলিশ সহ তিন পুলিশকে টার্গেট করে গ্রেনেড ছোঁড়ায় তাকে গ্রেফতার করা হয়৷

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম ফয়জান মাজিদ ভাট৷ অন্যান্যদের সঙ্গে সে একটি গাড়িতে সপর করছিল৷ বারামুলার পট্টন এলাকায় পুলিশের একটি দল তাদের গাড়ি থামালে গ্রেনেড ছুঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা৷ অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়ে যায় ফয়জন মাজিদ৷

পড়ুন: আজানের সময় ভজন বন্ধ করা হয় ভারতের এই এলাকায়

ডিএসপি জাফর মেহদি এবং অন্য দুই পুলশকর্মী এই গ্রেনেড হামলায় আহত হন৷ তাদের হাসপাতালে ভর্তি করা হয়৷ অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে৷

আরও জানা যায়, দক্ষিণ কাশ্মীরের নাইবাগ ত্রালের সাজিদ দু সপ্তাহ আগেই তেহরিকুল মুজাহিদিন জঙ্গি সংগঠনে নাম লেখায়৷ তার সঙ্গী শওকত আহমেদ ভাট পালিয়ে যায়৷ কিছুদিন আগেই একে-৪৭ হাতে ফয়জনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই জঙ্গি সংগঠনে তার যুক্ত হওয়ার খবর পাওয়া যায়৷

The post পুলিশের ওপর গ্রেনেড হামলায় গ্রেফতার জঙ্গিদলে যোগ দেওয়া ছাত্র appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2q0Qosl
via IFTTT

Comments