অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার মুক ও বধির নাবালিকা
স্টাফ রিপোর্টার, মালদহ: না বলতে পারে, না শুনতে৷ সেই শারীরিক প্রতিবন্ধী নাবালিকাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করল গ্রামের মানুষ৷ গ্রামের জলসা শেষে বাড়ি ফেরার পথে গ্রামবাসীরা মুক ও বধির ওই নাবালিকাকে অগ্নিদগ্ধ অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে৷

প্রাথমিক ভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়৷ কিন্তু বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা৷ এই নাবালিকার নাম জুলেখা খাতুন (১৫)৷ মালদহ কালিয়াচক থানা এলাকার কদমতলা গ্রামের ঘটনা৷
স্থানীয় সূত্রে খবর, বুধবার ওই গ্রামে একটি জলসার আয়োজন করা হয়েছিল৷ সেখানেই গ্রামের অধিকাংশ মানুষ যায়৷ জলসা শেষে বাড়ি ফেরার পথে তারা দেখতে পায় রাস্তার পাশে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছে জুলেখা খাতুন৷ কিন্তু আশেপাশে কোনও লোক নেই৷ তারা কি ঘটনা বুঝে উঠতে না পারলেও অবিলম্বে জুলেখাকে নিয়ে স্থানীয় হাসপাতালে পৌঁছয়৷

কিন্তু কিভাবে ওই নাবালিকার দেহে আগুন লাগল তা নিয়েই এখনও ধন্ধে রয়েছে গ্রামবাসীরা৷ যদিও এই প্রসঙ্গে মুক ও বধির নাবালিকার আত্মীয় খুশবর শেখ কিছুই বলতে চায়নি৷ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
The post অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার মুক ও বধির নাবালিকা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2D3fM9g
via IFTTT
Comments
Post a Comment