সবথেকে বড় হিন্দু মন্দিরের জন্য ১.৫ বিঘা জমি উপহার হাসিনার

ঢাকা: উৎসবের মরসুমে ঢাকায় স্থিত হিন্দু মন্দিরকে ১.৫ বিঘা জমি উপহার দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ ছয় দশক ধরে চলে আসা দাবি অবশেষে পূরণ হল সবথেকে বড় এই মন্দিরের৷

মন্দিরের সংরক্ষণের জন্য অনেকদিন ধরেই দাবি ছিল, আশ্বাসও দিয়েছিলেন হাসিনা৷ আর দুর্গাপুজোর এই আবহে এমন একটি পদক্ষেপ যে তাঁর ভাবমূর্তিকে আরও উজ্জ্বল এবং শক্তপোক্ত করল তা মনে করছেন অনেকেই৷

গত ১৫ অক্টোবর হাসিনা ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন৷ সেকানেই তিনি ১.৫ বিঘা জমি উপহার দেওয়ার কথা ঘোষণা করেন৷ মন্দিরের পাশেই রয়েছে এই জমি, যার মূল্য প্রায় ৪৩ কোটি টাকা৷

প্রসঙ্গত, ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের সবথেকে বড় মন্দির৷ এর নামেই রাজধানীর নামকরণ হয় ঢাকা৷ বিগত বেশ কিছু বছর ধরে এই মন্দিরের জন্য জমি কেনার কথা চলছিল৷ কিন্তু দাম অত্যধিক হওয়ায় তা সম্ভব হয়ে উঠছিল না৷

ঢাকা ট্রিবিউন অনুযায়ী, শেখ হাসিনা মন্দিরে বলেন, এই সমস্যা সমাধানের জন্য তিনি আগেই পদক্ষেপ নিয়ে নিয়েছেন৷ বাকিটা নির্ভর করছে সবার ওপর৷

The post সবথেকে বড় হিন্দু মন্দিরের জন্য ১.৫ বিঘা জমি উপহার হাসিনার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2pY6T8k
via IFTTT

Comments