প্রাক্তন সিবিআই কর্তার বাড়িতেই নজরদারি গোয়েন্দাদের

নয়াদিল্লি: সদ্যপ্রাক্তন সিবিআই অধিকর্তা অলোক বার্মার উপর নজরদারি চালানোর অভিযোগ উঠল ইনটেলিজেন্স ব্যুরোর বিরুদ্ধে৷ বৃহস্পতিবার সকালে দিল্লির ২ জনপথের অলোক বার্মার বাড়ির সামনে থেকে চার আইবি অফিসারকে হাতেনাতে পাকড়াও করেন তাঁর নিরাপত্তাকর্মীরা৷ অভিযোগ, ওই চার আইবি অফিসার গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে উকিঝুঁকি করছিলেন৷ আইবির তরফে অবশ্য অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে৷ এই গোয়েন্দা সংস্থা জানিয়েছে, আইবি অফিসাররা সেখানে ছিলেন ঠিকই কিন্তু বার্মার উপর নজরদারি চালাতে নয়, বরং ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়েছিলেন৷

ঠিক কী ঘটেছে এদিন? জানা গিয়েছে, সদ্যপ্রাক্তন সিবিআই অধিকর্তা অলোক বার্মার বাড়ির সামনে উকিঝুঁকি করছিল জনা কয়েক ব্যক্তি৷ বৃহস্পতিবার সকাল থেকে চলছিল নজরদারি৷ বিষয়টি নজরে পড়ে অলোক বার্মার নিরাপত্তাকর্মীদের৷ তাঁরা ধেয়ে যান ওই ব্যক্তিদের দিকে৷ নিরাপত্তাকর্মীদের একাংশের দাবি, অলোক বার্মার বাড়িতে কারা আসছেন বা যাচ্ছেন সেই সম্পর্কে খবর যোগাড় করতে এসেছিল তারা৷ পরে কলার ধরে তাদের সেখান থেকে টেনে এনে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ দিল্লি পুলিশ সূত্রে খবর,আটক আইবি অফিসাররা হলেন ধীরজ কুমার, অজয় কুমার, প্রশান্ত কুমার ও বিনিত কুমার গুপ্তা৷ যদিও পুলিশের তরফে ওই আইবি অফিসারদের গ্রেফতারি বা আটকের খবর স্বীকার করা হয়নি৷

এদিকে আইবির তরফে এই ঘটনার কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়৷ জানায়, ওই অফিসারেরা সেখানে কারোর উপর কোনও নজরদারি চালাতে যাননি৷ তাঁরা গিয়েছিলেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে৷ এলাকাটি স্পর্শকাতর৷ অনেক হাইপ্রোফাইল ব্যক্তি এখানে থাকেন৷ তাই সবসময় সেখানকার নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখা হয়৷ এটা রুটিনমাফিক কাজ৷ কিন্তু অবাঞ্ছিত কিছু ব্যক্তি তাদের সেই কাজে বাধা দান করে৷ আইবির সাফাই, ওই অফিসারদের কাছে আইডি কার্ড ছিল৷ তারা যদি গোপনে নজরদারি চালাতেন তাহলে আইডি কার্ড সঙ্গে রাখবেন কেন?

The post প্রাক্তন সিবিআই কর্তার বাড়িতেই নজরদারি গোয়েন্দাদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2RcG9MS
via IFTTT

Comments