মদের বোতলের গায়ে নির্বাচনী স্টিকার, বিতর্কে প্রশাসন

ভোপাল : বিতর্কে জড়িয়ে ঢোঁক গিলতে বাধ্য হল মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলা প্রশাসন৷ ভোটের হার বাড়াতে নয়া পন্থা অবলম্বন করেছিল জেলা প্রশাসন৷

তাদের দাবি ছিল যদি মদের বোতলের গায়ে ভোট নিয়ে প্রচার করা স্টিকার আটকে দেওয়া যায়, তবে ভোটের হার অনেকটাই বাড়বে৷ মানুষের মনে ভোটদানের বিষয়ে উৎসাহ আসবে৷

আরও পড়ুন : পুলিশ দিবসে সেনাদের জন্য কাঁদলেন মোদী

যেমন ভাবা তেমন কাজ৷ স্থানীয় মদ বিক্রেতাদের হাতে ওই স্টিকার ছাপিয়ে বিলি করে দেওয়া হয়৷ তাদের নির্দেশ দেওয়া হয় মদের প্রতিটি বোতলের গায়ে ওই স্টিকার আটকে দিতে৷ সেই নির্দেশ অনুযায়ী বেশ কয়েকটি বোতলের গায়ে আটকেও দেওয়া হয় সেই স্টিকার৷

তারপরেই শুরু হয় বিপত্তি৷ নির্বাচনী প্রচারের জন্য মদের বোতলকেই বেছে নেওয়া হল কেন? প্রশ্ন তুলে বিতর্ক শুরু হয়৷ প্রমাদ গোণে জেলা প্রশাসন৷ সাফাই দিতে গিয়ে শুল্ক দফতরের অনুমতির কথাও তুলে ধরে তাঁরা৷ বলা হয় ভোটের হার বাড়ানোর ক্ষেত্রে উৎসাহ জোগাতে মদের বোতলের ব্যবহারের জন্য নাকি আবগারি দফতরের অনুমতি নেওয়া হয়েছে৷

আরও পড়ুন : নির্বাচনের আগে রবিবারই সংসদের শেষ অধিবেশনের শুরু

তবে তাতে চিঁড়ে ভেজেনি৷ বিতর্ক বাড়তেই থাকে৷ মদের মত নেশার দ্রব্যের কুফল সম্পর্কে অবহিত হওয়া সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে কেন এটিকে ব্যবহার করা হল, তা জানতে চাওয়া হয়৷ অবশেষে চাপে পড়ে জেলা প্রশাসন এই সিদ্ধান্ত থেকে পিছু হঠে৷ ফেরত চাওয়া হয় স্টিকারগুলি৷

উল্লেখ্য আগামী ২৮ নভেম্বর এক দফার নির্বাচন রয়েছে মধ্যপ্রদেশে৷ ভোট গণনা শুরু হবে ১১ই ডিসেম্বর৷

The post মদের বোতলের গায়ে নির্বাচনী স্টিকার, বিতর্কে প্রশাসন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2NSZyAK
via IFTTT

Comments