সন্ধ্যাতেই আছড়ে পড়তে পারে বিধ্বংসী এই হ্যারিকেন

ম্যাক্সিকোঃ  ক্রমশ শক্তি বাড়াচ্ছে হ্যারিকেন উইলা। মনে করা হচ্ছে আজ বুধবার বিকালের দিকে আছড়ে পড়তে পারে এই বিধ্বংসী ঝড়। ম্যাক্সিকো উপকূলে এই ঝড় আছড়ে পড়ার পর হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় ১২০। ইতিমধ্যে উপকূল থেকে সমস্ত মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। উপকূল সংলগ্ন যে সমস্ত হোটেলে পর্যটকরা রয়েছে তাদেরকেও নিরপদ জায়গাতে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

মনে করা হচ্ছে, আগামী কয়েক ঘন্টায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এই ঝড়-বৃষ্টির ফলে বেশ কয়েকটি জায়গাতে বন্যার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবীদরা।

উইলো হ্যারিকনকে ইতিমধ্যে ৩ ক্যাটাগারির ঝড় হিসাবে দেখা হচ্ছে। ফলে এই ঝড়কে দেশের অন্যতম বিধ্বংসী ঝড়ের মধ্যেই দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর।

The post সন্ধ্যাতেই আছড়ে পড়তে পারে বিধ্বংসী এই হ্যারিকেন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PRnmXq
via IFTTT

Comments