সুখবর! একধাক্কায় অনেকটাই কমল তেলের দাম
নয়াদিল্লি: সাধারণ মানুষের জন্য ফের সুখবর। গত দু’দিনের পর শনিবারও একধাপ কমল তেলের দাম। শুক্রবারের থেকে ৩৯ পয়সা কমল দাম।
এদিন নয়াদিল্লিতে পেট্রোলের দাম হল লিটারপিছু ৮১.৯৯ টাকা। শুক্রবারের থেকে ৩৯ পয়সা কম। মুম্বইয়ে ৩৮ পয়সা কমে পেট্রোলের দাম হল ৮৭.৪৬ টাকা প্রতি লিটার। এই নিয়ে পরপর তিন দিন কমল তেলের দাম।
দিল্লতে ডিজেলের দাম শনিবার ১২ পয়সা কমে হল ৭৫.৩৬ টাকা প্রতি লিটার। মুম্বই এই দাম ১৩ পয়সা কমে হল ৭৯ টাকা লিটার। কলকাতায় পেট্রোলের দাম লিটারপিছু ৩৮ পয়সা কমে হল ৮৩.৮৩ টাকা। চেন্নাইয়ে কমল লিটারে ৪১ পয়সা। শনিবারের দাম হল ৮৫.২২ টাকা। কলকাতায় ডিজেলের দাম ৭৭.২১ টাকা লিটার। চেন্নাইয়ে এই দাম ৭৯.৬৯ টাকা।
শুক্রবার দেশজুড়ে একধাপ কমে তেলের দাম। এদিন দিল্লিতে পেট্রোলের দাম ছিল ৮২.৩৮ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে এই দাম ২৪ পয়সা কমে হয় ৮৭.৮৪ টাকা প্রতি লিটার। একইসঙ্গে শুক্রবার ডিজেলের দাম ১০ পয়সা কমে হয় ৭৫.৪৮ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে এই দাম ১১ পয়সা কমে হয়েছিল ৭৯.১৩ টাকা প্রতি লিটার।
The post সুখবর! একধাক্কায় অনেকটাই কমল তেলের দাম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2NS9RVo
via IFTTT
Comments
Post a Comment