৬০০ জন কর্মীকে দিওয়ালিতে গাড়ি উপহার দিচ্ছেন ‘বস’
নয়াদিল্লি: ফের একবার দিওয়ালি বোনাসে চমকে দিলেন গুজরাতের হীরে ব্যবসায়ী সাবজি ঢোলাকিয়া। তাঁর সংস্থায় কর্মীদের দিওয়ালি বোনাস প্রত্যেকবারই যেন রূপকথার গল্প। নগদ টাকা নয়, বাড়ি, গাড়ি এসব পেয়ে থাকেন কর্মীরা। এবছরও চমক দিলেন তিনি।
হরে কৃষ্ণ এক্সপোর্টার সংস্থার মালিক ঢোলাকিয়া। এবছর দিওয়ালিতে তিনি তাঁর কর্মীদের গাড়ি উপহার দেবেন। এক-দু’জনকে নয়, ৬০০ জন কর্মীকে গাড়ি উপহার দেবেন তিনি। সূত্রের খবর, কিছু কর্মী বোনাস হিসেবে ফ্ল্যাট বা মূল্যবান গয়নাও পাবেন।
এবছরের অগস্টে তাঁর সংস্থার ২৫ বছর পূর্ণ হয়। আর সেই উপলক্ষ্যে ভরসাযোগ্য তিনজন কর্মীকে তিনি তিন কোটি টাকা দামের মার্সিডিজ-বেনজ গাড়ি উপহার দিয়েছেন। হরে কৃষ্ণ এক্সপোর্ট প্রাইভটে লিমিটেড নামের কোম্পানি ১৯৯২ সাল থেকে চলছে। মোটা বোনাসের পাশাপাশি কর্মচারীরা ছুটিও পান লম্বা।
সব দিক থেকেই তিনি ব্যতিক্রমী। টাকার গুরুত্ব বোঝানোর জন্য এই হীরে ব্যবসায়ী তাঁর ছেলেকে মাত্র সাত হাজার টাকা, আর তিনটে জামাকাপড় দিয়ে কোচিতে পাঠিয়ে দিয়েছেন। তিনি মনে করেন টাকার গুরত্ব না বুঝলে কখনই টাকা, ব্যবসা, মানুষকে সম্মান করা যায় না। তাই ছেলেকে জীবনকে চিনতে কঠিন পরিস্থিতিতে ঠেলে দিয়েছেন।
নিজের কাকার কাছ থেকে টাকা ধার নিয়ে হীরের দোকানে সাপ্লাই দিয়ে ব্যবসা শুরু করেছিলেন। আর আজ সাফল্যের শিখরে। তবে তাঁর সাফল্য বাকি ব্যবসায়ীদের থেকে একেবারে আলাদা। উনি শুধু নিজেকে সুখে থেকে নয়, সুখ বিতরণ করেও বড় হলেন।
The post ৬০০ জন কর্মীকে দিওয়ালিতে গাড়ি উপহার দিচ্ছেন ‘বস’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2O4N35a
via IFTTT
Comments
Post a Comment