ইন্দোনেশিয়ায় ভেঙে পড়া বিমানের পাইলট ছিলেন একজন ভারতীয়

জাকার্তা: সোমবার ভোরে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় সামনে এল এক বড় তথ্য৷ জানা গিয়েছে, বিমানের দুজন পাইলটের মধ্যে একজন ছিলেন ভারতীয়৷ দুর্ঘটনার সময় দিল্লির বাসিন্দা ৩১ বছরের ক্যাপ্টেন ভব্য সুনেজাই প্রধান দায়িত্বে ছিলেন৷

জানা গিয়েছে, গত ১১ বছর ধরে ভব্য নায়ন এয়ারের সঙ্গে কাজ করছিলেন৷ দিল্লির ময়ূরবিহারে তাঁর বাড়ি৷ অ্যালকন পাবলিক স্কুল থেকে তাঁর পড়াশোনা৷ ২০০৯ সালে পাইলটের লাইসেন্স পেয়েছিলেন তিনি৷ কেরিয়ারের শুরুতে তিনি এমিরেটস-এর সঙ্গে ছিলেন৷ পরে লায়ন এয়ারের সঙ্গে যুক্ত হন৷ কিছুদিন আগেই তিনি দিল্লিতে পোস্টিং চেয়ে সংস্থায় আবেদন জানিয়েছিলেন৷

প্রসঙ্গত, জাকার্তা থেকে পাংকাল্পিনাং যাচ্ছিল বিমানটি। সেই সময়েই ঘটে বিপত্তি। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি সমুদ্রে পড়ে গিয়েছে বলে জানায় রয়টার্স। ওই বিমানে ঠিক কত জন যাত্রী এবং বিমান কর্মী ছিলেন সেই বিষয়ে এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি। শেষ পাওয়া খবর অনুসারে ওই বিমানে যাত্রী এবং কর্মী মিলিয়ে ১৮৯ জন ছিলেন।

বিমান পরিষেবা সংস্থার মুকপাত্র ইউসুফ লাতিফ একটি মেসেজ করে সংবাদ সংস্থা রয়টার্সকে এই প্লেন ক্র্যাশের খবর জানায়। সেই তথ্য অনুসারে, স্থানীয় সময় সোমবার ৬টা বেজে ২০ মিনিট নাগাদ রওনা হয় বিমানটি। ওড়ার ১৩ মিনিট পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ।

৭টা বেজে ৩৩ মিনিটের সময় থেকে বিমানের সঙ্গে কোনও যোগাযোগ না করা যাওয়ায় বিপদের আঁচ করা গিয়েছিল। খবর নিশ্চিত হতেই সংবাদ সংস্থা রয়টার্সকে বিমান পরিষেবা সংস্থার পক্ষ থেকে দুর্ঘটনার কথা জানানো হয়।

এই দুর্ঘটনার বিষয়ে কোনও তথ্যে এখনও জানা যায়নি বলে দাবি করেছেন ওই বিমান পরিষেবা সংস্থার প্রধান এডওয়ার্ড সিরায়াত। তিনি বলেছেন, “এই মুহূর্তে দুর্ঘটনা সম্পর্কে কোনও মন্তব্য করতে পারছি না। আমরা সকল তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি।”

The post ইন্দোনেশিয়ায় ভেঙে পড়া বিমানের পাইলট ছিলেন একজন ভারতীয় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2D8YM1l
via IFTTT

Comments