৭৭৭ মিলিয়ন ডলারে ইজরায়েলের থেকে অস্ত্র কিনছে ভারত
জেরুজালেম: ভারতীয় নৌসেনার জন্য ইজরায়েল থেকে কেনা হচ্ছে মিসাইল ডিফেন্স সিস্টেম। ৭৭৭ মিলিয়ন ডলারের সেই চুক্তির কথা ঘোষণা করেছে ইজরায়েল। সেদেশের নৌবাহিনী এই ডিফেন্স সিস্টেম ব্যবহার করে।
ইতিমধ্যেই ইজরায়েলের সঙ্গে সেই নতুন চুক্তিতে সই করেছে ভারত। প্রায় ৫৮০০ কোটি টাকা দিয়ে ইজরায়েলের কাছ থেকে এলআরসিএম মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার চুক্তি করেছে ভারত। এই মিসাইল ডিফেন্স সিস্টেমগুলি বসানো হবে দেশের ৭টি যুদ্ধজাহাজে। ইজরায়েল এরোস্পেস ইন্ড্রাস্টিসের সঙ্গে চুক্তি সই করেছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা বিইএল।
এই এলআরসিএম মিসাইল ডিফেন্স সিস্টেম বারাক ৮ মিসাইল সিস্টেমের অংশ। বেশ কিছুদিন আগে থেকেই ভারতীয় নৌবাহিনীতে, বায়ুসেনা ও সেনাবাহিনীতে ব্যবহৃত হয়। আমেরিকা, রাশিয়ার পর ইজরায়েলের কাছ থেকেই সবচেয়ে বেশি অস্ত্র কেনে ভারত। এর আগে গত বছরও ইজরায়েলি সংস্থার কাছ থেকে ২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে মিসাইল ডিফেন্স কিনেছে ভারত। এরপর ৬৩০ মার্কিন ডলারের বিনিময়ে বারাক–৮ মিসাইল কেনার চুক্তিও করেছিল ভারত। এই বারাক–৮ মিসাইল ভারত এবং ইজরায়েলের যৌথ উদ্যোগেই তৈরি করা হয়েছে।
এদিকে, মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে এস–৪০০ ট্রায়াম্ফ মিসাইল ডিফেন্স সিস্টেম কিনেছে ভারত। যাঁর আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার কোটি টাকা।
The post ৭৭৭ মিলিয়ন ডলারে ইজরায়েলের থেকে অস্ত্র কিনছে ভারত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2O5LVhz
via IFTTT
Comments
Post a Comment