দিল্লিতে গ্রেফতার রাহুল গান্ধী সহ কংগ্রেসী নেতারা

নয়াদিল্লি: মোদী সরকারের বিরুদ্ধে পথে নামলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ শুক্রবার দিল্লির সিবিআই দফতরের সামনে তাঁর নেতৃত্বে কংগ্রেস নামে রাস্তায়৷ সিবিআই অধিকর্তা অলোক বর্মার অপসারণের প্রতিবাদে এই বিক্ষোভ৷ এদিন সকালে রাহুলের নেতৃত্বে কংগ্রেসের মিছিল রওনা দেয় সিবিআই সদর দফতরের দিকে৷ সিবিআইয়ের সদর দফতর থেকে ৫০০ মিটার দূরে কংগ্রেসের মিছিল আটকে দেয় পুলিশ৷ পরে লোধি রোড পুলিশ থানায় গিয়ে প্রতীকী গ্রেফতার বরণ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ কংগ্রেস সভাপতির মতোই প্রতীকী গ্রেফতার বরণ করেন অশোক গেহলট, প্রমোদ তিওয়ারি ও আহমেদ প্যাটেল৷

এদিন ট্যুইট করে কংগ্রেস সভাপতির গ্রেফতারের খবর দেন দলীয় নেতা রণদীপ সূরযেওয়াল৷ তিনি লেখেন, সিবিআই সদর দফতরের বাইরে রাহুল গান্ধী সহ যেসব কংগ্রেস নেতারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের গ্রেফতার করা হয়েছে৷

শুক্রবার গোটা দেশেই কংগ্রেস কর্মীরা সিবিআই দফতরের বাইরে বিক্ষোভ দেখান৷ কিন্তু দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভে রাহুল গান্ধীর যোগদান তাতে অন্য মাত্রা এনে দেয়৷ কংগ্রেস কর্মীরা আরও উজ্জীবিত হয়ে যায়৷ আন্দোলনের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন রাহুল৷ সিবিআই অধিকর্তার অপসারণ নিয়ে মোদীকে খোঁচা মেরে তিনি বলেন, চৌকিদার চোর হ্যায়৷

এদিন কংগ্রেস কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সিবিআই সদর দফতরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন৷ তাতে বাধা দেয় পুলিশ৷ পুলিশের ব্যারিকেডের উপর রাহুলকেও উঠে পড়তে দেখা যায়৷ পরে সেখানে তিনি ধরনায় বসেন৷ সেখানে তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি দেশের সব সংস্থাকে ধ্বংস করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে৷

The post দিল্লিতে গ্রেফতার রাহুল গান্ধী সহ কংগ্রেসী নেতারা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2SkBNVA
via IFTTT

Comments