বাংলার এই শিক্ষকদের বড় আবেদন মুখ্যমন্ত্রীর কাছে! জানেন সেটা কি
কলকাতাঃ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন এমএসকে এবং এসএসকে শিক্ষকরা। বেতন বৃদ্ধির দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানাল পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি। দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধি নিয়ে দাবি জানিয়ে আসছিল এই সংগঠন। কিন্তু কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। তাই মুখ্যমন্ত্রীর দারস্থ শিক্ষকরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে তারা জানিয়েছে, মাদ্রাসার সঙ্গে যুক্ত এসএসকে এবং এমএসকে শিক্ষকদের বেতন বৃদ্ধি করেছে সরকার। অথচ, পঞ্চায়েত দফতরের সঙ্গে যুক্ত এই শ্রেণীর শিক্ষকদের ক্ষেত্রে বেতন সংক্রান্ত কোনও পদক্ষেপ করা হয়নি। এই শিক্ষকরা এমনিতেই সামান্য বেতন পান। তাই মানবিকতার খাতিরে যদি এই শিক্ষকদেরও বেতন বাড়ানো হয়, তারই আবেদন করা হচ্ছে। একই সঙ্গে চিঠিতে আরও লেখা হয়েছে, পার্শ্বশিক্ষক এবং চুক্তিভিত্তিক শিক্ষকদেরও বেতন বাড়িয়েছে রাজ্য সরকার। পঞ্চায়েত দফতরের সঙ্গে যক্ত এমএসকে এবং এসএসকে শিক্ষকদের প্রতিও সরকার যদি একটু নজর দেয়, সেই আবেদনই করা হচ্ছে।
The post বাংলার এই শিক্ষকদের বড় আবেদন মুখ্যমন্ত্রীর কাছে! জানেন সেটা কি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2O9Mkzt
via IFTTT
Comments
Post a Comment