মাত্র ৪০ টাকায় বিক্রি হবে পেট্রল! কীভাবে জানুন?

নয়াদিল্লিঃ  মাত্র ৪০ টাকায় বিক্রি হবে পেট্রল! আর তা কীভাবে সম্ভব হবে সেই রাস্তা দেখাব আমিই। গত কয়েকমাস ধরে লাগাতার বৃদ্ধি পাচ্ছে পেট্রল-ডিজেলের দাম। ইতিমধ্যে ৮০ টাকায় পৌঁছে গিয়েছে জ্বালানির দাম। যা নিয়ে অস্বস্তিতে খোদ মোদী সরকার। এই অবস্থায় কিছুটা হলেও মোদী সরকারকে স্বস্তির বার্তা দিলেন বিজেপি সাংসদ সুব্রমন্নম স্বামী।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি এই সাংসদ বলেন, যেভাবে জ্বালানির দাম বৃদ্ধি পাচ্ছে তা এক ধাক্কায় অনেকটাই কমিয়ে আনা সম্ভব। আগামিদিনে দেশের মাটিতে লিটার প্রতি ৪০ টাকাতে মিল্বে পেট্রল-ডিজেল। কীভাবে তা সম্ভব হবে সেই উপায় নাকি জানিয়ে দেবেন বলেন সাক্ষাৎকারে দাবি করেছেন স্বামী।

প্রসঙ্গত, গত কয়েক দফায় ক্রমশ বৃদ্ধি পেয়েছে পেট্রল-ডিজেলের দাম। ইতিমধ্যে লিটার প্রতি তেলের দাম ৯০-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই অবস্থায় পাম্পে তেল কিনতে গিয়ে রীতিমত হাত পুড়ছে আমআদমির। তেলের দাম কমানোর উপায় হিসাবে দ্রুত জিএসটি চালু করার দাবি জানানো হচ্ছে সমস্ত স্তর থেকেই। কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি মোদী সরকার। ফলে ক্রমশ চাপ বাড়ছে সাধারণ মানুষের। এই অবস্থায় স্বামীর এহেন মন্তব্য নতুন করে আশা জাগাচ্ছে দেশের মানুষের মনে।

The post মাত্র ৪০ টাকায় বিক্রি হবে পেট্রল! কীভাবে জানুন? appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2R7GSPB
via IFTTT

Comments