সাত সপ্তাহ বল করতে পারবেন না ভারতীয় পেসার

নয়াদিল্লি: অভিষেক টেস্টে মাত্র দশ বল করেই মাঠ ছাড়তে হয়েছিল৷ কুচকির চোটে জেরবার অবস্থা৷ হায়দরাবাদ টেস্টের প্রথম সেশনে সেই যে মাঠ ছাড়লেন আর ফেরা হয়নি শার্দুল ঠাকুরের৷ চোটের পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, সাত সপ্তাহ বল করতে পারবেন না ভারতীয় পেসার৷

ডান পায়ের কুচকির পেশীতে চোট রয়েছে শার্দুলের৷ পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে ফিরতে সেই অস্ট্রেলিয়া সফরের দ্বিতীয় টেস্ট৷ ফলে অস্ট্রেলিয়া সফরের ওয়ান ডে সিরিজকে পাখির চোখ করে দ্রুত ফিট হতে চান শার্দুল৷

আরও পড়ুন- অভিষেকটা সুখের হল না শার্দুলের

বিস্তারিত আসছে…

The post সাত সপ্তাহ বল করতে পারবেন না ভারতীয় পেসার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2D1kg0h
via IFTTT

Comments