দশমীর সকালে জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা
স্টাফ রিপোর্টার, বালুরঘাট: দশমীর সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্য হল একজনের৷ গুরুতর জখম দু’জন৷ আহতদের মধ্যে একজন মহিলা৷ তাঁদের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন৷
শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের বাউলে৷ এদিন একটি চারচাকার গাড়িতে করে ফিরছিলেন তিনজন৷ তাঁরা হিলিতে গিয়েছিলেন প্রতিমা দর্শনে৷ সেখান থেকেই ৫১২ নম্বর জাতীয় সড়ক ধরে ফিরছিলেন তাঁরা৷
আরও পড়ুন: আজ মন খারাপের দশমী, চলছে বিসর্জনের তোড়জোড়
প্রত্যক্ষদর্শীদের দাবি, বাউলের কাছে জাতীয় সড়কের পাশে একটি হার্ভেস্টার দাঁড়িয়েছিল৷ চারচাকার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই হার্ভেস্টারে ধাক্কা মারে৷ পরে ধাক্কা মারে একটি বাড়িতেও৷
এর পর স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে৷ তাঁরাই এক মহিলা ও অন্য এক আরোহীকে উদ্ধার করেন৷ বালুরঘাট হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন৷ ঘটনাস্থলেই অন্য এক আরোহীর মৃত্যু হয় বলে জানা গিয়েছে৷
আরও পড়ুন: পুজোর মধ্যে টানা দু’দিন দাম কমল তেলের
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ৷ তারা তদন্ত শুরু করেছে৷ প্রাথমিক তদন্তের শেষে পুলিশ জানিয়েছে, গাড়ির ভিতর থেকে বেশ কয়েকটি খালি বিয়ারের বোতল মিলেছে৷ তাঁদের অনুমান, মদ্যপ অবস্থাতেই গাড়ি চালাচ্ছিলেন চালক৷ আর তাতেই এই দুর্ঘটনা ঘটে৷ পুলিশ সবদিক খতিয়ে তদন্ত করছে৷
এদিকে হাসপাতাল সূত্রে খবর, আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক৷ তাঁরা কথা বলার মতো পরিস্থিতিতে এলে তদন্তের অগ্রগতি হবে বলে পুলিশের ধারণা৷ তার আগে গাড়ির ফরেন্সিক পরীক্ষাও করা হবে বলে পুলিশ জানিয়েছে৷
আরও পড়ুন: রাজ্যের সমস্ত স্কুলে স্যানিটারি প্যাডের মেশিন বসাবে সরকার
The post দশমীর সকালে জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PdbDoQ
via IFTTT
Comments
Post a Comment