ভোটে নেই খালেদা জিয়া ও ‘বন্ধু’ জামাত, বিএনপি দিশেহারা
ঢাকা: আর্থিক দুর্নীতির মামলায় জেলেই থাকতে জেলে থাকার মেয়াদ বেড়ে হল ১০ বছর৷ এমনই অবস্থায় নেত্রী ছাড়া দল হিসেবেই আসন্ন জাতীয় নির্বাচনে নামতে চলেছে বিএনপি৷ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি সুপ্রিমো খালেদা জিয়ার ভোটে লড়াই করা অধরা৷
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী বেগম খালেদা জিয়া। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, যেহেতু দুটি আদালত তাঁকে সাজা দিয়েছে সেই কারণে সংবিধান অনুযায়ী তিনি নির্বাচনের অযোগ্য৷ দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে জেলেই থাকতে হচ্ছে৷
পড়ুন: গোপালগঞ্জে হাসিনা নিশ্চিত কিন্তু খালেদা?
এদিকে জেলে বন্দি খালেদা অসুস্থ হওয়ায় তাঁর চিকিৎসা নিয়ে বাংলাদেশে শুরু হয়েছিল তীব্র রাজনৈতিক আলোড়ন৷ এর জেরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার চাপে পড়ে যায়৷ পরে বন্দি অন্যতম বিরোধী নেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ মঙ্গলবার যখন দুর্নীতির মামলায় তাঁর সাজার মেয়াদ বেড়েছে৷ কিন্তু হাসপাতাল থেকে দলীয় নেতা-কর্মীদের কাছে এসেছে সুখবর৷ খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী নিয়মিত তাঁর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশের নির্বাচনে নিষিদ্ধ হল জামাত ইসলামি
পরিস্থিতি যা দাঁড়াল তাতে আপাত সুস্থতার দিকে এগিয়ে গেলেও বর্ষীয়ান বাংলাদেশি রাজনীতিক তথা বিএনপি নেত্রীকে কোনওভাবে নির্বাচনে দেখা যাবে না৷ অন্যদিকে দলের হাল ধরা খালেদা পুত্র তারেক রহমানও বাংলাদেশ সরকারের কাছে মোস্ট ওয়ান্টেড৷ কারণ তার বিরুদ্ধে রয়েছে গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে খুনের চেষ্টা মামলার রায়৷ ২০০৪ সালের সেই নাশকতায় অনেকের মৃত্যু হলেও অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন শেখ হাসিনা৷ তখন তিনি ছিলেন বিরোধী নেত্রী৷ আর ক্ষমতায় ছিলেন খালেদা জিয়া৷ এই মামলায় তারেক রহমানের জেল সাজা হয়েছে৷ কিন্তু তিনি লন্ডনে রয়েছেন৷ দূর থেকেই দলকে নেতৃত্ব দিচ্ছেন৷
আবার নির্বাচন কমিশন বিএনপির জোট শরিক জামাত ইসলামির নিবন্ধন বাতিল করায় নির্বাচনে অংশ নিতে পারবে না উগ্র ধর্মীয় সংগঠনটি৷ সেটিও বেশ বড় ধাক্কা বিএনপির কাছে৷ এই অবস্থায় বিরোধী বিএনপির পরবর্তী পদক্ষেপের দিকেই লক্ষ্য রাখছেন বিশেষজ্ঞরা৷ তবে খালেদা জিয়ার দল আগেই জানিয়েছে, নেত্রীকে মুক্ত না করে নির্বাচনে অংশ নেব না৷
প্রশ্ন থাকছে গত দশম জাতীয় নির্বাচনের মতোই কি এবারেও নির্বাচন বয়কটের পথে বিএনপি৷ অনিশ্চিত উত্তরের দাম লাখ টাকা৷
The post ভোটে নেই খালেদা জিয়া ও ‘বন্ধু’ জামাত, বিএনপি দিশেহারা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2RqOaOF
via IFTTT
Comments
Post a Comment