তিলজলার বিপজ্জনক বহুতল ভাঙবে পুরসভা

কলকাতা: তিলজলার ১২ নম্বর শিবতলা লেনের হেলে পড়া বহুতল ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা৷ শুক্রবার ওই বহুতলকে বিপজ্জনক ঘোষণা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় পুরসভার তরফে৷

প্রসঙ্গত, বুধবার রাতে তিলজলার ওই বহুতলটি হেলে পড়ার বিষয় সামনে আসে৷ তাতেই আতঙ্ক ছড়ায় বহুতলের বাসিন্দা ও স্থানীয়দের মধ্যে৷

আরও পড়ুন: একশো দিনের কাজে তৈরি হচ্ছে পানের বরোজ

প্রসঙ্গত, বুধবার রাতে তিলজলার ওই বহুতলটি হেলে পড়ার বিষয় সামনে আসে৷ তাতেই আতঙ্ক ছড়ায় বহুতলের বাসিন্দা ও স্থানীয়দের মধ্যে৷

সঙ্গে সঙ্গে খবর যায় কলকাতা পুরসভা ও স্থানীয় থানার কাছে৷ পুলিশ ও পুরসভার আধিকারিকরা আসেন৷ পরিস্থিতি খতিয়ে দেখেন৷ বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা এসেও পরিস্থিতি খতিয়ে দেখেন৷

আরও পড়ুন: বাংলার মুসলিমদের নিয়ে “ছুঁচো গেলা” অবস্থা বিজেপির

এর পর বাড়িটি খালি করে দেওয়া হয়৷ তখনই জানা গিয়েছিল, পুরসভার তরফে পুরো বহুতলের অবস্থা খতিয়ে দেখা হবে৷ সেই মতো পুর আধিকারিকরা সবটা খতিয়ে দেখেন৷ তার পরই এই সিদ্ধান্ত হয়েছে বলে খবর৷

আরও পড়ুন: নাগেরবাজারে আগুন, ধূলিসাৎ বহু ঝুপড়ি

The post তিলজলার বিপজ্জনক বহুতল ভাঙবে পুরসভা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OOzlbE
via IFTTT

Comments