‘বার্থ ডে কেকের মত টুকরো করে ফেলা হবে পাকিস্তানকে’

ওয়াশিংটন: পাকিস্তান জুড়ে বেড়েই চলেছে সন্ত্রাসবাদ। দেশের প্রশাসনেই পড়েছে সন্ত্রাসের ছায়া। আর এই অবস্থা চলতে থাকলে পাকিস্তানে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে বলে উল্লেখ করলেন মার্কিন কংগ্রেসের এক সদস্য।

ব্র্যাড সারম্যান এই প্রসঙ্গে বলেন, ‘যারা মনে করেন যে সন্ত্রাসবাদ চূড়ান্ত পর্যায়ে নিওয়ে গিয়ে পাকিস্তানের অন্যান্য সব সংস্কৃতি ধ্বংস করে পাকিস্তানকে ঐক্যবদ্ধ করে রাখবে, তারা ঢাকা যেতে পারে।’ পাকিস্তানকে বার্থডে কেকের মত টুকরো করে ফেলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সিন্ধি ফাউন্ডেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমান পাক সরকার পাকিস্তানের সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছে। সারম্যানের কথায়, ‘ইসলামাবাদ যদি ভেবে থাকে যে তারা ক্রমশ দেশের ভাষা-সংস্কৃতিকে সন্ত্রাসবাদ দিয়ে ধ্বংস করবে, তাহলে তাহলে বাংলাদেশের দিকে তাকানো উচিৎ।’  অন্যদিকে, করাচীর সিন্ধ ইউনাইটেড পার্টির প্রেসিডেন্ট সৈয়দ জালাল মাহমুদ শাহ জানিয়েছেন, সংস্কৃতি রক্ষায় গোটা বিশ্বের কাছে সাহায্যের আবেদন করছেন তাঁরা। প্রতিবেশী দেশের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক রাখা উচিৎ বলেও মনে করেন তিনি।

The post ‘বার্থ ডে কেকের মত টুকরো করে ফেলা হবে পাকিস্তানকে’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2q0UDUT
via IFTTT

Comments