“মহিলাদের ইউজ অ্যান্ড থ্রো প্রোডাক্টের মতো দেখতাম”
মুম্বই : হলিউড থেকে সমুদ্র পেরিয়ে #MeToo এসে পৌঁছে গিয়েছে বলিউডে৷ নায়িকা, মহিলা প্রযোজক থেকে শুরু করে সাহস নিয়ে এগিয়ে এসেছে ফিল্ম সেটের ফিমেল ক্রিউ মেম্বাররাও৷ আর তাঁদের অভিযোগেই যে সকল নাম যৌন হেনস্তায় উঠে আসছে, তাতে অবাক হওয়া ছাডা় গতি নেই৷ নানা পাটেকারের মতো অভিনেতার পাশাপাশি উঠে আসছে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনেরও নাম৷ অভিযুক্তদের খাতাতে ধীরে ধীরে বেড়ে চলেছে নাম৷ যদিও প্রত্যেক অভিযুক্তই অস্বীকারই করে চলেছেন অভিযোগ শুনে৷
এদেরই মধ্যে সাজিদ খানের বিরুদ্ধে এক নয়, দুই নয়, প্রায় চার-পাঁচজন মহিলারা যৌন হেনস্তার অভিযোগ এনেছেন৷ তাঁদের প্রত্যেকের অভিযোগে এক অদ্ভুত সাদৃশ্য রয়েছে৷ তাঁদের দাবি অনুযায়ী, সাজিদ প্রত্যেক মহিলাদের নিজের বাড়িতে ডাকেন সাজিদ৷ তাঁর রুমে ঢুকতেই তাঁকে ট্রেডমিলে দেখা যায়৷ সেইখান থেকে নেমে প্রত্যেক মহিলার সঙ্গেই নাকি অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন তিনি৷ এরপরই স্ট্রিপ করতে বলেন তাঁদের৷ সাজিদ প্রতিটি অভিযোগ অস্বীকার করলেই এক সময় তিনি স্বীকার করেছিলেন যে মহিলাদের তিনি ইউজ অ্যান্ড থ্রো প্রোডাক্টের মতো দেখতেন৷

বেশ কয়েক বছর পুরনো এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তিনি এক প্রতারক, ঠগ, মিথ্যেবাদী ছিলেন৷ তাঁর কথায়, “আমার বয়স যখন কুড়ির গোড়ায় ছিল তখন আমি ব্যক্তিগতভাবে ভীষণই খারাপ মানুষ ছিলাম৷ বিশেষত মহিলাদের প্রতি আমার ব্যবহার মোটেই ভালো ছিল না৷ প্রতারণা করতাম তাদের সঙ্গে, ঠকাতাম, অজস্র মিথ্যে কথা বলতাম৷ মহিলাদের মানুষ বলেই গণ করতাম না৷ আসলে সেই সময়টা আমি বেশ ভালো ভাবেই টেলিভিশনে কাজ করা শুরু করেছি৷ জনপ্রিয় হচ্ছিলাম ধীরে ধীরে৷ সেই সময় মাটিতে পা পড়ত না আমার, যার জন্যই এমনটা করতাম৷”
সাজিদের এই পুরনো সাক্ষাৎকার রীতিমত ভাইরাল৷ তাঁর এই প্রতিটি কথা প্রমাণ করছে যে তিনি একটা সময় মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন৷ সাজিদের ছবির নায়িকারাও বলেছেন মহিলাদের প্রতি সাজিদের ব্যবহার একেবারেই ভালো ছিল না৷ উল্টে তিনি তাঁদের অপ্রস্তুত করার জন্য অশ্লীল ইয়ার্কি করতেন৷ দিয়া মিরজা এবং বিপাশা বাসু সাজিদের বিরুদ্ধে কথা বললেও বেশ কয়েকজডন তারকা পরিচালকের পক্ষে কথা বলেছেন৷
The post “মহিলাদের ইউজ অ্যান্ড থ্রো প্রোডাক্টের মতো দেখতাম” appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Otegn3
via IFTTT
Comments
Post a Comment