অমৃতসরের দুর্ঘটনার জেরে বাতিল ৩৭টি ট্রেন
নয়াদিল্লি: দশেরার দিনে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬১ জন। পঞ্জাবের অমৃতসরে ট্রেনের তলায় চাপা পড়ে মারা যান দশেরার অনুষ্ঠানের দর্শক। এই ঘটনার জেরে শনিবার বাতিল করা হয়েছে ৩৭টি ট্রেন। এছাড়া অন্য রুটে চালানো হচ্ছে আরও ১৬টি ট্রেন।
রেলের তরফে জানানো হয়েছে, শনিবার সকাল থেকে ১০টি এক্সপ্রেস ট্রেন ও ২৭টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। নর্দার্ন রেলের মুখপাত্র দীপক কুমার আরও জানিয়েছেন, ১৬টি ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। আর ১৮টি ট্রেনের রুট ছোট করে দেওয়া হয়েছে। জলন্ধর ও অমৃতসরের মধ্যে কোনও ট্রেন চলাচল করছে না।
শুক্রবারের ওই ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে রেল জানিয়েছে, তাদের কাছে কোনও খবর ছিল না।
অমৃতসরের জোড়া ফটকের কাছে এদিন শুরু হয়েছিল দশেরার উৎসব। বহু মানুষ রেল লাইনের উপর দাঁড়িয়ে দেখছিলে রাবণ বধের সেই অনুষ্ঠান। সেই সময় চলে আসে এক্সপ্রেস ট্রেন। আর তাতেই ছিন্নভিন্ন হয়ে যায় বহু মানুষ। অনেকেই ট্রেনের নিচে পড়ে যান। ধাক্কা লাগে রেল লাইনের আশেপাশে থাকা লোকেদের গায়েও। প্রায় ৫০ থেকে ১০০ মিটার দূরে অনেকের দেহ ছিটকে পড়েছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
অমৃতসর এবং মানয়ালের মাঝে ২৭ নম্বর গেটের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে রেলের তরফে। দশেরা অনুষ্ঠান চলাকালীন ভীড়ে ঠাসা মানুষদের উপরে দিয়ে একটি ডিএমইউ ট্রেন চলে যায়। ট্রেনের নম্বর হচ্ছে ৭৪৯৪৩। এমনই জানিয়েছেন নর্দান রেলের সিপিআরও।
তবে এই দুর্ঘটনার সঙ্গে রেল কর্তৃপক্ষ দায়ী নয়। সাফ জানিয়ে দিয়েছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি। নিজের এই বক্তব্যের স্বপক্ষে আরও একগুচ্ছ যুক্তি দাঁড় করিয়েছেন তিনি। তাঁর কথায়, “ওখানে লেভেল ক্রসিং-এ রেলের দুই জন কর্মী ছিল। দু’ট গেটই বন্ধ ছিল।” একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন যে একটি মেইন লাইন দিয়ে ট্রেনটি চলছিল এবং ট্রেনটির গতির কোনও সীমা ছিল না, থাকেও না।
The post অমৃতসরের দুর্ঘটনার জেরে বাতিল ৩৭টি ট্রেন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2q3GmXu
via IFTTT
Comments
Post a Comment