লাভপুরে কর্মীর মৃত্যুতে কেন্দ্রীয় তদন্ত চাইলেন দিলীপ

স্টাফ রিপোর্টার, কলকাতা: বীরভূমের লাভপুরে বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চাইলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ময়ুরাক্ষী নদীর পাড় সংলগ্ন এলাকায় গাছে থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার বিজেপি কর্মী তাপস বাগদীর(৪০) দেহ উদ্ধার হয়েছে রবিবার।

রাজ্য বিজেপির দাবি, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব হুমকি দিচ্ছিল তাপসকে। এই মৃত্যু সন্দেহজনক। উচ্চ পর্যায়ের তদন্তে আসল ঘটনা সামনে আসবে। সোমবার রাজ্য বিজেপির সভাপতি বলেন , ” লাভপুরে আমাদের কর্মীর মৃত্যু সন্দেহজনক। কেন্দ্রীয় এজেন্সির তদন্ত দরকার।”

স্থানীয় সূত্রে খবর, ১৯ অক্টোবর বিজয়া দশমীতে তাপসের পরিবারের সঙ্গে লাভপুরে শাসক দলের নেতা কার্তিক পালের তুমুল বাদানুবাদ চলতে থাকে। তারপর থেকেই মানসিক চাপে ছিলেন তাপস।

The post লাভপুরে কর্মীর মৃত্যুতে কেন্দ্রীয় তদন্ত চাইলেন দিলীপ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EFJGlB
via IFTTT

Comments