অ্যাম্বুলেন্সে বিমানবন্দর ছাড়লেন লাল-হলুদের বিদেশি

কলকাতা: আই লিগ শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন৷ লিগ শুরুর আগেই লাল-হলুদের তারকা বিদেশির অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দর ছাড়া চিন্তা বাড়ল বলা চলে৷

প্রাক মরশুম প্রস্তুতি সেরে সোমবার গভীর রাতে কলকাতায় ফিরেছে ইস্টবেঙ্গল৷ এবার লিগ খরা কাটাতে বল পায়ে মাঠে নেমে পড়ার পালা৷ এর মাঝে কপালে ভাঁজ পড়েছে কোচ আলেজান্দ্রো গার্সিয়ায়৷ কলকাতায় ফিরে অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দর ছাড়লেন লাল-হলুদের তারকা বিদেশি আল আমনা৷

জানা গিয়েছে পিঠের চোট নিয়ে বিমান ধরেন ইস্টবেঙ্গলের সিরিয়ান মিডফিল্ড জেনারেল৷ রবিবার থেকেই পিঠের যন্ত্রণায় কাবু ছিলেন আমনা৷ বিমান থেকে নামার পর বিমানবন্দরে তাঁর জন্য হুইলচেয়ারের ব্যবস্থা রাখা হয়৷ হুইলচেয়ারে করেই বিমানবন্দরের বাইরে বেরিয়ে আসেন৷ আমনার চোট কতটা গুরুতর তা জানা যায়নি৷ তবে কলকাতা ফিরতেই যেভাবে অ্যাম্বুলেন্সে করে বেসরকারি নার্সিংহোমে ছুটলেন, তাতে নেরোকার বিরুদ্ধে ২৭ অক্টোবর প্রথম ম্যাচে তিনি নেই সেটা নিশ্চিত৷

ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ অবশ্য আমনার চোট নিয়ে মুখ খুলতে নারাজ৷ তিনি বলেন, ‘মালয়েশিয়ায় প্রস্তুতি দারুণ হয়েছে,আই লিগ জয়ের লক্ষ্য স্থির রেখে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই৷’ উল্লেখ্য মালয়েশিয়ার মাটিতে তিন সপ্তাহের প্রি-সিজন করেছে ইস্টবেঙ্গল৷

অন্যদিকে কলকাতায় ফেরার পর দলের ফুটবলারদের কথা বলায় ফতোয়া জারি করেছেন কোচ আলেজান্দ্রো৷

The post অ্যাম্বুলেন্সে বিমানবন্দর ছাড়লেন লাল-হলুদের বিদেশি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2CyEbm6
via IFTTT

Comments