অভিনয় নয়, ট্রেনের ড্রাইভার হতে চেয়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা

মুম্বই: বলিউডের প্রথম সারির অভিনেতাদের কথা বললে প্রয়াত অভিনেতা ওম পুরির নাম আসবেই৷ ১৮ অক্টোবর ১৯৫০ সালে পঞ্জাবের অম্বালাতে তাঁর জন্ম৷ কোনওদিন অভিনেতা হওয়ার কথা একবারও ভাবেননি যিনি সেই ওম রাজেশ পুরিই হয়ে উঠলেন সকলের প্রিয় ওম পুরি৷

তাঁর বাবা রেলওয়ে এবং ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ওম পুরি পুনের ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি ১৯৭৩ সালে ন্যাশনাল স্কুল অব ড্রামার একজন প্রাক্তন ছাত্র ছিলেন৷ মূলত ভারতীয় এবং ব্রিটিশ মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রে বার বার দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও তিনি মুক্তধারার চলচ্চিত্র, আর্ট ফিল্ম এবং হলিউডে অসাধারণ অভিনয়ের খ্যাতি রয়েছে তাঁর।

১৯৭৬ সালে ঘাসিরাম কোতওয়াল ছবিতেই ডেবিউ করেন ওম পুরি৷ আরোহণ, অর্ধ সত্য ছবিতে তাঁর পারফরম্যান্স তাঁর হাতে জাতীয় পুরস্কার এনে দেয়৷ এক সাক্ষাৎকারে তিনি একবার বলেছিলেন, অমিতাভ বচ্চনের কাছে তিনি কৃতজ্ঞ কারণ সেই ছবিতে অভিনয় করতে চাননি অমিতাভ, এবং ছবির অফার তাঁর কাছে গিয়েছিল৷ যা তাকে জাতীয় পুরস্কার এনে দিয়েছিল৷

পরিচালক-লেখক সীমা কাপুরকে বিয়ে করেছিলেন ওম পুরি৷ কিন্তু আট মাস পরেই সেই সম্পর্ক ভেঙে যায়৷ ১৯৯৩ সালে সাংবাদিক নন্দিতা পুরিকে বিয়ে করেন তিনি৷ তাঁদের এক ছেলে বর্তমান, নাম ইশান৷ জানা যায়, রান্নাবান্না এবং বাগানের কাজ করতে পারলে খুশি হতে তিনি৷ বিভিন্ন সাক্ষাৎকার থেকে জানা যায়, অভিনয় নয়, তাঁর স্বপ্ন ছিল ট্রেনের ড্রাইভার হওয়ার৷ আর স্বপ্ন ছিল ডাল-রোটি নামের একটি ধাবা খোলার৷

৬ জানুয়ারি, ২০১৭ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৬ বছর বয়সে প্রয়াত হন এই প্রতিভাবান অভিনেতা৷

The post অভিনয় নয়, ট্রেনের ড্রাইভার হতে চেয়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2CRAIju
via IFTTT

Comments