ওয়ান ডে অভিষেক হতে চলেছে ঋষভের
গুয়াহাটি: গত বছর বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে ইন্ডিয়া ক্যাপ হাতে পেয়েছিলেন৷ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দেশের হয়ে প্রথমবার প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলেন ঋষভ পন্ত৷ এবছর নটিংহ্যামে সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই টেস্ট অভিষেক হয়েছে তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যানের৷ এবার গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার দেশের জার্সি গায়ে তুলতে চলেছেন তিনি৷
আরও পড়ুন: ঋষভের উইকেটকিপিংয়ে খুশি নন নির্বাচক প্রধান
মহেন্দ্র সিং ধোনি দলে থাকা সত্ত্বেও জাতীয় নির্বাচকরা বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসাবে দলে ঢুকিয়ে দেয় ঋষভকে৷ ভারতের বিশ্বকাপ ভাবনায় পন্তকে রাখায় অফ ফর্মে থাকা ধোনির অস্বস্তিতে পড়া স্বাভাবিক৷ এবার টিম ম্যানেজমেন্ট তাঁকে প্রথম একাদশে রাখার ইঙ্গিত দেওয়ায় নিঃসন্দেহে ধোনির উপর চাপ বাড়বে৷
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দু’টি একদিনের ম্যাচের জন্য ১৪ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল নির্বাচকদের তরফে৷ সিরিজ শুরুর আগের দিন ভারতীয় টিম ম্যানেজমেন্ট প্রথম ম্যাচের জন্য ১২ জনের দল বেছে নেয়৷ প্রাথমিক স্কোয়াডে থাকা মণীশ পান্ডে ও লোকেশ রাহুলকে প্রথম একদিনের ম্যাচের জন্য বিবেচনা করেনি কোহলি-শাস্ত্রীরা৷
আরও পড়ুন: অভিষেক টেস্টেই রেকর্ডবুকে নাম তুললেন ঋষভ
বাকি ১২ জনের মধ্যে পাঁচজন বিশেষজ্ঞ বোলারের পাশাপাশি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা থাকায় ধরে নেওয়া যায় একজন বোলারকে বসতে হবে রিজার্ভ বেঞ্চে৷ সেক্ষেত্রে উমেশ, শামি, খলিলের মধ্য থেকে একজন জল বাহকের ভূমিকায় দেখা যেতে পারে৷ তাই যদি হয়, তবে ধোনিসহ ছ’জন ব্যাটসম্যানের মধ্যে অবধারিতভাবে জায়গা করে নেবেন ঋষভ৷
Announcement: #TeamIndia announce the 12 for the 1st ODI in Guwahati against West Indies #INDvWI pic.twitter.com/j32SXgSFTT
— BCCI (@BCCI) October 20, 2018
সোশ্যাল মিডিয়ায় পন্ত নিজেও ওয়ান ডে অভিষেকের ইঙ্গিত দিয়েছেন৷ টুইটারে পন্ত লেখেন, ‘ক্রিকেট মাঠে নিজের একশো শতাংশ দেবার জন্য সর্বদা প্রস্তুত৷ রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে মাঠে নামার জন্য তর সইছে না৷’
Always ready to give my 100 per cent on a cricket field. Cannot wait to take on the West Indies in the first ODI on Sunday! #IndiaVsWestIndies #comingup pic.twitter.com/cTyXnLEGuj
— Rishabh Pant (@RishabPant777) October 19, 2018
আরও পড়ুন: ঋষভে আস্থা ‘দ্য ওয়াল’এর
প্রথম ম্যাচের জন্য ভারতের ১২ জনের দল: বিরাট কোহলি (ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, আম্বাতি রায়ড়ু, ঋষভ পন্ত, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, উমেশ যাদব, মহম্মদ শামি ও খলিল আহমেদ৷
The post ওয়ান ডে অভিষেক হতে চলেছে ঋষভের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2R16xJG
via IFTTT
Comments
Post a Comment