ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার খড়গপুর আইআইটির ক্যাম্পাসে

স্টাফ রিপোর্টার, মেদিনীপুর: ফের ঝুলন্ত দেহ উদ্ধার খড়গপুর আইআইটিতে৷ বুধবার রাত প্রায় ন’টা নাগাদ আইআইটি ক্যাম্পাসের এমএমএম হল থেকে এই ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷

মৃতের নাম জনাগীরেড্ডি হানামি রেড্ডি (২৪)৷ অন্ধ্রপ্রদেশের বাসিন্দা জনাগীরেড্ডি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ের সেকেন্ড ইয়ারের ছাত্র ছিল বলে জানা গিয়েছে৷

সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার রাতে ওই ছাত্রের ঘরের দরজা দীর্ঘক্ষণ ভেতর থেকে বন্ধ ছিল। হস্টেলের অন্য আবাসিকরা দরজায় ধাক্কা দিয়েও কোনও সাড়া পায়নি। এরপরই বিষয়টি তারা হস্টেল কর্তৃপক্ষকে জানায়।

কর্তৃপক্ষ খড়গপুর থানায় খবর দিলে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ওই ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনা সম্পর্কে আইআইটি-র কোনও অধ্যাপক বা ছাত্র মন্তব্য করতে রাজি হয়নি৷

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণেই আত্মঘাতী হয়েছে ওই ছাত্র৷ তবে এই মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা ময়নাতদন্তের পরেই তা নিশ্চিত করে বলা যাবে বলে দাবি জেলা পুলিশের৷

মৃত্যুর খবর ইতিমধ্যেই খড়গপুর আইআইটি কর্তৃপক্ষের তরফে ছাত্রের পরিবারকে জানানো হয়েছে৷ ছাত্র মৃত্যুতে রীতি মতো শোকের ছায়া নেমে এসেছে খড়গপুর আইআইটি-তে৷

The post ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার খড়গপুর আইআইটির ক্যাম্পাসে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Pi9aK0
via IFTTT

Comments