দশেরাতে ‘মনের রাবণ’ তাড়াতে সচিনের দাওয়াই

মু্ম্বই: রাবণের কুশপুত্তলিকা দহনের মাধ্যমে দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা৷ এই দিনেই লঙ্কাধিপতি রাবণকে বধ করেছিলেন অযোধ্যার রাজা রাম৷ দশেরার মধ্যে দিয়ে রাবণ বধ তো চলছেই তবে মনের রাবণ বধ করবেন কীভাবে? সেই খোঁজ দিলেন ক্রিকেটঈশ্বর সচিন তেন্ডুলকর৷

দশেরার দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে অভিনব কায়দায় মনের রাবণ বধের উল্লেখ করেছেন সচিন৷ দশেরার দিন দশটি বেলুনতে মনের রাবণের নাম লিখেছেন সচিন৷ এরপর ব্যাট হাতে সেই দশটি বেলুন ফাটানোর জন্য প্রস্তুত হওয়ার ভিডিও শুট করেছেন৷

কী লেখা রয়েছে সেই দশ বেলুনে৷ অলসতা, লোভ, হিংসা, স্বার্থপরতা, ইগোর মতো দশটি খারাপ গুণকে বর্জন করতে বলেছেন ক্রিকেটঈশ্বর৷ দশেরার শুভেচ্ছা জানানোর পাশাপাশি মনের এই দশ রাবণকে নকআউট করার বার্তা দিয়েছেন লিটল মাস্টার৷ সঙ্গে তিনি লিখেছেন সারাটা বছর সকলের খুব ভালো কাটুক৷

The post দশেরাতে ‘মনের রাবণ’ তাড়াতে সচিনের দাওয়াই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2CU3eB8
via IFTTT

Comments