শাসক দলের চাপেই সরতে হল ওসিকে? দানা বাঁধছে রহস্য
স্টাফ রিপোর্টার, সিউড়ি: কেন রাতারাতি সরিয়ে দেওয়া হল কাঁকরতলা থানার ওসি পার্থসারথি মুখোপাধ্যায়কে? বীরভূমের খয়রাশোলে তৃণমূল কংগ্রেস নেতা দীপক ঘোষের মৃত্যুর পরই সরিয়ে দেওয়া হয় ওসিকে৷ সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নানা মহলে৷ পুরো ঘটনায় দানা বেঁধেছে রহস্য৷
কারণ দীপক ঘোষের পরিবার অভিযোগ তুলেছিল দীপক ঘোষ খুনের জন্য কাঁকরতলা থানার ওসি পার্থসারথি মুখোপাধ্যায়ই দায়ী৷ এই ওসির পরিকল্পনা মাফিকই নাকি খুন হতে হয়েছে দীপক ঘোষকে বলে অভিযোগ পরিবারের৷ এই অভিযোগ ওঠার পরেই তড়িঘড়ি কাঁকরতলা থানার ওসিকে ক্লোজ করে দেওয়া হল৷ এর পিছনে কি অন্য কোনও কারণ রয়েছে? আপাতত এই প্রশ্নই রহস্য বাড়াচ্ছে৷
আরও পড়ুন: মুকুলের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন এই ডাক্তারবাবু
সোমবারই চাঞ্চল্যকর অভিযোগ তোলেন দীপক ঘোষের ভাইপো বিশ্বজিৎ ঘোষ৷ তাঁর দাবি ছিল, তাঁর কাকার মৃত্যুর জন্য কাঁকরতলার ওসি পার্থ সারথি মুখোপাধ্যায়ই দায়ী। ওসির মদতেই দুষ্কৃতীরা এসে কাকাকে খুন করেছে৷ তাই মনে করা হচ্ছে মৃত তৃণমূল নেতার পরিবারের দাবি মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন৷

রবিবার কাজ সেরে বাড়ি ফেরার সময় খয়রাশোলে তৃণমূল ব্লক সভাপতিকে লক্ষ্য করে গুলি চালায় একদল দুষ্কৃতী। আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বাইক থামিয়ে খুব কাছ থেকে শাসক দলের ব্লক সভাপতি দীপক ঘোষকে গুলি করা হয় বলে অভিযোগ৷ সেই সঙ্গে আক্রান্ত ওই নেতার শরীরে ধারালো অস্ত্র দিয়েও কোপানোর চিহ্ন মেলে৷
গুলিবিদ্ধ হওয়ার পরই তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে৷ ক্রমশ তাঁর অবস্থার অবনতি হতে থাকে৷ কিন্তু অস্ত্রোপচার করেও কোনও লাভ হয়নি৷ শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ সোমবার দুপুরে দুর্গাপুর হাসপাতালেই তাঁর মৃত্যু হয়৷
আরও পড়ুন : কাঁচরাপাড়ার তৃণমূলের পার্টি অফিসে বোমাবাজি, আহত নাবালিকা
সন্ধ্যে নাগাদ তার মৃতদেহ গ্রামের বাড়ি খয়রাশোলে নিয়ে আসা হয়৷ তাঁর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম৷ বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জানান, দীপক ঘোষ ভালো সংগঠন করতো। ওকে ষড়যন্ত্র করে মারা হয়েছে I এর আগেও ওকে একবার গুলি করা হয়েছিল৷ এবারও পাঁচটা গুলি করে মারা হয়েছে। এটা বিজেপির ষড়যন্ত্র। পুলিশ পুলিশের ব্যবস্থা করবে। দল কিন্তু কাউকে ছাড়বে না৷

বীরভূমের পুলিশ সুপার কুণাল আগরওয়াল জানান, দীপক ঘোষ খুনের ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনকে আটক করেছে বীরভূম পুলিশ৷ পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে৷ বীরভূম ঝাড়খন্ড সীমান্তে ইতিমধ্যেই নাকা চেকিং ওপর আরও জোর দেওয়া হয়েছে৷
The post শাসক দলের চাপেই সরতে হল ওসিকে? দানা বাঁধছে রহস্য appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2D0jSPB
via IFTTT
Comments
Post a Comment