বিএসএফ-গরু পাচারকারী সংঘর্ষ, মৃত্যু বাংলাদেশী পাচারকারীর
স্টাফ রিপোর্টার, মালদহ: লক্ষ্মী পুজোর সকালেই উত্তপ্ত সীমান্ত৷ মালদার ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারকারী ও বিএসএফের সংঘর্ষে আতঙ্ক ছড়াল এলাকায়৷ বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয় এক ভারতীয় গরু পাচারকারী। বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় মালদা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে ওই একই এলাকায় সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু পাচারকারীর মৃত্যু হয়েছে বলে খবর। মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কালিয়াচক থানার শশানী এলাকার ঘটনা। আহত ভারতীয় গরু পাচারকারী নাম জাহিদ শেখ। তার মাথায় গুলি লেগেছে।

যদিও তার পরিবারের দাবি সে গরু পাচারের সঙ্গে যুক্ত নয়। ভোর বেলা সীমান্ত এলাকায় সে ঘাস কাটতে গিয়েছিল। পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। সেই গুলি এসে তার মাথায় লাগে। তাকে উদ্ধার করে প্রথমে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বর্তমানে সে মালদা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
অন্যদিকে এই দিন শশানী সীমান্তের ওপারে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনাকষা ও মাসুদপুর এলাকায় মহম্মদ জেম নামে কুখ্যাত বাংলাদেশি গরু পাচারকারী মৃত্যু হয়েছে বিএসএফের গুলিতে।

বিগত কয়েকদিন ধরেই সীমান্ত দিয়ে গরু পাচার বেড়ে গিয়েছে। মূলত গরুগুলি কালিয়াচকের শশানী, দৌলতপুর সীমান্ত দিয়ে কাঁটাতার কেটে বাংলাদেশের মনাকোষা ও মাসুদপুর এলাকায় পাচার করছে দুপারের পাচারকারীরা। আর যা আটকাতেই বিএসএফ লাগাতার গুলি চালাচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের৷ এর ফলে তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বলে অভিযোগ তাঁদের৷ গত কয়েক দিনে এই নিয়ে পরপর দুটি ঘটনা ঘটলো।
The post বিএসএফ-গরু পাচারকারী সংঘর্ষ, মৃত্যু বাংলাদেশী পাচারকারীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2O3caVI
via IFTTT
Comments
Post a Comment