আন্তঃজেলা যোগাসন প্রতিযোগিতা এবার তমলুকে

স্টাফ রিপোর্টার, তমলুক: আন্তঃ জেলা ভিত্তিক যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল তমলুক জেলার খঞ্চিতে৷ খঞ্চি আজাদ হিন্দ সংঘ ও আজাদ যোগ ব্যায়াম প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে এলাকার বিবেকানন্দ যোগা ট্রেনিং সেন্টারের সহযোগিতায় শুক্রবার খঞ্চির বানকপোতা এলাকায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়৷

আরও পড়ুন: নির্বাচক প্রধানকে ব্যাটেই জবাব দিলেন রাহানে

এই যোগা অনুষ্ঠানে হাওড়া জেলা থেকে বাগনান, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, পূর্ব মেদিনীপুরের কাঁথি, দিঘা, হলদিয়া, মহিষাদল, তমলুক ও পাঁশকুড়ার মোট আটটি দল অংশগ্রহণ করে৷ মোট ৪টি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ আর এই ৪টি বিভাগে প্রতিযোগীর সংখ্যা মোট ৩৭৫ জন৷

হাওড়া জেলার বাগনানের দলটি মোট ১৩ টি পুরস্কার পেয়ে প্রথম স্থান এবং ৬ টি পুরস্কার পেয়ে দ্বিতীয় হয় পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল। শুক্রবার রাতেই পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে৷ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে ট্রফি ও শংসাপত্র তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: বাংলার মুসলিমদের নিয়ে “ছুঁচো গেলা” অবস্থা বিজেপির

এই প্রসঙ্গে উদ্যোক্তা রণজয় দাস ও প্রশিক্ষক সৌমেন সাঁতরা বলেন, ‘‘প্রতিযোগীদের আগ্রহ বাড়িয়ে তোলার জন্য রাজ্যের বিভিন্ন জেলার প্রতিযোগীদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। বর্তমান সময়ে যোগাসনের প্রয়োজনীয়তা রয়েছে। তাই যাতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা যোগাসন প্রশিক্ষণ নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে তার লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ৷’’

আরও পড়ুন: নাগেরবাজারে আগুন, ধূলিসাৎ বহু ঝুপড়ি

The post আন্তঃজেলা যোগাসন প্রতিযোগিতা এবার তমলুকে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2z6TZZT
via IFTTT

Comments