“ভেজা ন্যাপকিন নিয়ে কি বন্ধুর বাড়ি যান, তাহলে মন্দিরে কেন?”

নয়াদিল্লি: প্রার্থনা করার অধিকার সবার আছে, কিন্তু মন্দির অপবিত্র করার অধিকার কারও নেই। শবরীমালা নিয়ে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সম্প্রতি ঋতুমতী মহিলাদের মন্দিরে প্রবেশাধিকারে সায় দিয়ছে সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরও জারি রয়েছে বিতর্ক। মন্দিরে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে মহিলাদের। এবার ফের সেই বতির্কে উস্কানি দিলেন স্মৃতি ইরানি।

মুম্বইতে এক সম্মেলনে উপস্থিত হয়ে একথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী।

শবরীমালার প্রবেশাধিকার নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ”এটা একটা সাধারণ জ্ঞান। আপনি কি কখনও রক্তে ভেজা স্যানিটারি ন্যাপকিন নিয়ে বন্ধুর বাড়ি যান? তাহলে ভগবানের স্থানে কেন যাবেন?” নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, একসময় তাঁকে মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকতে হত।

তিনি বলেন, আন্ধেরির এক মন্দিরে এক সময় তাঁকে প্রার্থনা করতে দেওয়া হয়নি। শুধু পুজো দিতে ছেলেকে পাঠিয়েছিলেন পুরোহিতের সঙ্গে। স্মৃতি ইরানি বলেন, ”আমি রাস্তায় দাঁড়িয়েই প্রার্থনা করেছিলাম।” স্বাভাবিকভাবেই স্মৃতির এসব মন্তব্য সোশ্যাল মিডিয়ায় নতুন করে বিতর্ক তৈরি করেছে।

কেরলের শবরীমালা মন্দিরে বহু বছর ধরে ঋতুমতী মহিলাদের প্রবেশ করতে দেওয়ার নিয়ম ছিল না। ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলারা সেখানে প্রবেশ করতে পারতেন না। এই নিয়ে অনেক প্রতিবাদ-বিক্ষোভের পর, সম্প্রতি শীর্ষ আদালত রায় দিয়েছে যে, ঋতুমতী মহিলারাও মন্দিরে প্রবেশ করতে পারবেন।

কি্তু আদালতের রায়ের পরও এখনও পর্যন্ত ৫০ বছরের কম বয়সী কোনও মহিলাকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। বহু ভক্ত মন্দিরের বাইরে বিক্ষোভ প্রদর্শন করছেন। বহু বছরের পুরনো প্রথা ভাঙতে নারাজ তাঁরা।

The post “ভেজা ন্যাপকিন নিয়ে কি বন্ধুর বাড়ি যান, তাহলে মন্দিরে কেন?” appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PjiaOX
via IFTTT

Comments