লোকসভা ভোটের আগে অযোধ্যা নিয়ে ব্যাকফুটে বিজেপি
নয়াদিল্লি: আবার পিছিয়ে গিয়েছে অযোধ্যার জমি সংক্রান্ত মামলা। আগামী বছরের প্রথম মাসে ফের শুরু হবে ওই মামলার শুনানি। যার অর্থ লোকসভা নির্বাচনের আগে অযোধ্যার রাম মন্দির নির্মাণ হচ্ছে না।
সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পরে অযোধ্যা নিয়ে মুখ খুলেছেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তিনি বলেছেন, “আমার মনে হয় রাম মন্দির নিয়ে আমাদের পর্যালোচনা করা দরকার।” এই বিষয়ে আগামী ডিসেম্বর মাসেই আলোচনার প্রস্তাব দিয়েছেন স্বামী।

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, ১৯৯২ সালের ডিসেম্বর মাসে ভাঙা হয়েছিল বাবরি মসজিদ। সেই ডিসেম্বর মাসেই ওই বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের দাবি করেছিল বিজেপি সহ একাধিক হিন্দুত্ববাদী দল। কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থাকার সুবাদে লোকসভা নির্বাচনের আগেই রাম মন্দির নির্মাণের জন্য অর্ডিন্যান্স জারি করার কথাও উঠেছিল।
যদিও অক্তোবর মাসের শেষের দিকে সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়েছিল সবাই। বিচারপতি অবশ্য পছিয়ে দিয়েছেন শুনানির দিন। সুবেহ্মণ্যম স্বামী বলেছেন, “রাম মন্দিরের বিষয়টি দ্রুত নিষপ্তি করা উচিত। অন্যথায় কংগ্রেসের আইনজীবীরা নানা উপায়ে সমগ্র প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে।” রাম মন্দির নির্মানে বিলম্ব ঘটলে অন্য পথ দেখতে হবে বলেও জানিয়েছেন সাংসদ স্বামী।

রামমন্দির নির্মাণ নিয়ে হয়ে চলা বিতর্কের মাঝেই সোমবার দেশের শীর্ষ আদালতে অযোধ্যা বিবাদে শুনানি ছিল৷ তবে এই শুনানিতে তিন মিনিটের মধ্যেই প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ জানিয়ে দেয়, এই মামলার পরবর্তী শুনানির দিন স্থির হবে ২০১৯-এর জানুয়ারিতে৷ অর্থাৎ, প্রায় ৩ মাস পরে কোর্টে উঠবে বিষয়টি৷
এই বিষয়ে সুব্রহ্মণ্যম স্বামী মুখ খুললেও চুপ রয়েছেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য। তিনি বলেছেন, “আদালতের সিদ্ধান্তের উপরী আমি কোনও মন্তব্য করতে পারি না, করবও না।” তবে তিনি বলেছেন, “এভাবে বারবার শুনানি পিছিয়ে যাওয়া কখনই ভালো বার্তা দিচ্ছে না।”
The post লোকসভা ভোটের আগে অযোধ্যা নিয়ে ব্যাকফুটে বিজেপি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2AxDvvG
via IFTTT
Comments
Post a Comment